Type Here to Get Search Results !

Salman Fee Buzz : ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিতে সলমনের পারিশ্রমিক ঘিরে চর্চা, সহ-অভিনেতাদের আয় কত?

রাতদিন ওয়েবডেস্ক : সলমন খানের আগামী ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’ ঘিরে অনুরাগীদের উত্তেজনা এখন তুঙ্গে। ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবির। তার আগে থেকেই ছবির প্রস্তুতি, অভিনয় এবং পারিশ্রমিক নিয়ে চলছে জোর চর্চা। আগের বছর মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারায়, এই ছবি নিয়ে সলমন-ভক্তদের আশা আরও বেড়েছে। এই ছবির জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন সলমন খান। চরিত্রের প্রয়োজনেই নিয়মিত শরীরচর্চা করেছেন তিনি এবং শারীরিক ভাবে নিজেকে নতুন করে তৈরি করেছেন। সাধারণত একটি ছবির জন্য সলমন ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে সূত্রের খবর, ‘ব্যাটল অফ গলওয়ান’-এর জন্য তাঁর পারিশ্রমিক ঠিক হয়েছে ১১০ কোটি টাকা। লরেন্স বিশ্নোইয়ের হুমকির মাঝেও ছবির কাজ চালিয়ে যাওয়ায় তাঁর পেশাদারিত্বের প্রশংসা করছেন অনেকে।

এই ছবিতে দীর্ঘ দিন পরে একসঙ্গে দেখা যাবে সলমন খান ও গোবিন্দকে। বাস্তব জীবনে তাঁদের বন্ধুত্ব বহু দিনের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা গোবিন্দ সাধারণত ৫ থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক নিলেও, এই ছবির জন্য নাকি তিনি ৮ কোটি টাকা পাচ্ছেন বলে জানা যাচ্ছে।সলমনের বিপরীতে এই প্রথম অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। ছবিতে তাঁর ভূমিকাও গুরুত্বপূর্ণ। সাধারণত এক কোটি টাকা পারিশ্রমিক নিলেও, এই ছবির জন্য তিনি পাচ্ছেন প্রায় ২ কোটি টাকা। এ ছাড়াও ছবিতে রয়েছেন অঙ্কুর ভাটিয়া। ‘হসিনা’, ‘জ়ঞ্জীর’ এবং ‘এ সুটেবল বয়’-এর মতো প্রজেক্টে অভিনয় করা এই অভিনেতা ‘ব্যাটল অফ গলওয়ান’-এর জন্য পাচ্ছেন আনুমানিক ১.৫ কোটি টাকা। ‘সিকন্দর’-এ অভিনয় করা অভিলাষ চৌধুরীও এই ছবির অংশ। তাঁর পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।

ইয়ো ইয়ো হানি সিংহের ‘মিলিয়নিয়ার’ মিউজ়িক ভিডিয়োয় পরিচিত মুখ হীরা সোহালও রয়েছেন এই ছবিতে। শোনা যাচ্ছে, তিনি পাচ্ছেন ১ কোটি টাকা পারিশ্রমিক। যদিও নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে কারও পারিশ্রমিক এখনও নিশ্চিত করেননি। সব মিলিয়ে, তারকাবহুল এই ছবি ঘিরে প্রত্যাশা এখন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad