Type Here to Get Search Results !

Health Dept Recruitment : মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতরে নিয়োগ, আবেদন পদ্ধতি কী?

 রাতদিন ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দফতরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ‘অফিসার অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ’ দফতর। সমস্ত পদেই চুক্তিভিত্তিকভাবে কাজ করতে হবে।

প্রাথমিক ভাবে কাজের মেয়াদ এক বছর নির্ধারিত হলেও দফতরের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে।বিজ্ঞপ্তি অনুযায়ী, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ করা হবে। আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থী মাসে ১৮ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। ডেন্টাল সার্জেন পদেও একটি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকা জরুরি। মাসিক বেতন ধরা হয়েছে ৪২ হাজার টাকা। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের অন্তত মাধ্যমিক পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

এই পদে মাসে ১০ হাজার টাকা বেতন মিলবে।এ ছাড়াও স্টাফ নার্স পদে সবচেয়ে বেশি নিয়োগ হবে। মোট ২১টি শূন্যপদ রয়েছে এই বিভাগে। আবেদনকারীর নার্সিংয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীরা মাসে ২৫ হাজার টাকা করে বেতন পাবেন। মেডিক্যাল অফিসার পদে চারটি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক। এই পদে মাসিক পারিশ্রমিক ৬০ হাজার টাকা নির্ধারিত হয়েছে।উল্লেখ্য, উপরোক্ত পদগুলির পাশাপাশি আরও কয়েকটি বিভাগে কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দফতরের। 

তবে সব ক্ষেত্রেই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। কাজের মেয়াদ এক বছর হলেও কর্মদক্ষতা ও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হতে পারে।আবেদন করতে হলে প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। হোমপেজে থাকা ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ২৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত ও নিয়ম জানতে প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad