Type Here to Get Search Results !

ডানা'- র বৃষ্টি হানায় কেশপুরে জলের তলায় চাষের জমি

রাতদিন ওয়েবডেস্ক : এক বন্যার প্রকোপ কাটিয়া উঠতে না উঠতেই,আবারও ঘূর্ণিরঝড়ে প্রভাবে অতিবৃষ্টি। রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন কেশপুরের গোটা এলাকা। 'ডানা'-র দাপটে ইতিমধ্যেই জলের তলায় তলিয়ে গিয়েছে কেশপুর ব্লকের কয়েকশ বিঘা ধান জমি। এর ফলেই দুশ্চিন্তায় ভুগছেন চাষিরা। তাঁদের কাছে সারা বছরের রুজি রোজগারের প্রধান উপাদান চাষ জমি। আর সেই ধান যদি নষ্ট হয়ে যায়, তবে সারা বছর কিভাবে সংসার চালাবে তাঁরা সেই ভেবেই কূলকিনারা করতে পারছেন না কেশপুর ব্লকের গোহড়িয়া ও এলুনি সহ বিভিন্ন এলাকা চাষীরা। 

এই বিষয়টি নিয়ে চাষিরা সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন। এই দুরবস্থা থেকে তাঁদের কোনওমতে সাহায্য করার দাবি জানিয়েছেন কৃষকরা। এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া কোনভাবেই আগামীদিন সংসার চালানো অসম্ভব বলেও জানান তাঁরা। উল্লেখ্য, শুক্রবার রাতভর থেকে 'ডানা' ঘূর্ণিরঝড়ের প্রভাবে বৃষ্টি হয়েছে বঙ্গের একাধিক জেলায়। যার ফলে ক্ষতি হয়েছে চাষির জমি থেকে শুরু করে সবজি এবং বাড়িঘরেরও। কোথাও কোথাও যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে সাঁকো ভেঙে যাওয়ায়। এমত, অবস্থায় সরকার যদি বিমারের টাকা ছাড় এবং কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করে তবেই ঘুরে দাঁড়ানো সম্ভব বলেও জানান কেশপুরের চাষীরা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad