Type Here to Get Search Results !

জুটি বাঁধলেন জিতু-শুভশ্রী, পরিচালনায় ইন্দ্রদ্বীপ

রাতদিন ওয়েবডেস্ক : সুরকার হিসেবে পরিচিত ইন্দ্রদীপ দাশগুপ্ত গত কয়েক বছরে টলিপাড়ায় পরিচালক হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন। ফুচকা খাবর ইতিমধ্যেই শুরু করেছেন তিনি নতুন ছবির প্রস্তুতি। সেখানে মুখ্য চরিত্র হিসেবে অভিনয় করবেন জিতু কামাল এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই সকলের জানা সকাল থেকে একটু ভিন্ন স্বাদের ছবিই পরিচালনা করে থাকেন ইন্দ্রদ্বীপ। তাঁর প্রথম ছবিতেই তিনি একাধিক চলচ্চিত্র অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছিলেন। ইন্দ্রদীপের প্রথম ছবি ছিল" কেদারা" যেখানে মুখ্য চরিত্র হিসেবে অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় যা মন কেড়েছিল বহু দর্শকের। পরবর্তীতে "বিসমিল্লাহ" , "আগন্তুক " দর্শকের পছন্দের তালিকার অন্যতম  ছবি। 

সূত্রে খবর, টলিপাড়ার নতুন ছবিতে থাকবে প্রচুর চমক। ছবির নাম এখনও প্রকাশ করেননি ইন্দ্রদ্বীপ।এই ছবি পরিচালনার পাশাপাশি ছবিতে প্রযোজনার কার্য করবেন তিনি নিজেই। সূত্রে  খবর আপাতত আড়ালেই রাখছেন তিনি সকল তথ্য। ইতিমধ্যে শুভশ্রী ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করে মন কেড়েছে দর্শকদের। জিতু কামাল ও তাই। তাই এই জুটি নতুন ছবিতে পর্দার কি চমক আনছেন এই বিষয়ে দর্শকের কৌতূহল হওয়াই স্বাভাবিক। একইভাবে লক্ষ্য করলে দেখা যায় ইন্দ্রদ্বীপের বেশিরভাগ ছবিতেই থাকেন কৌশিক। এই ছবিতে একই  কাজ। তাছাড়াও জানা যাচ্ছে এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, স্নেহা চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী সহ অনেকেই। যতদূর জানা যায় নভেম্বরের শুরুর দিকেই শুরু হতে চলেছে এই নতুন ছবির শুটিং।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad