রাতদিন ওয়েবডেস্ক: স্পাম কল রুখতে, ওটিপি ও মোবাইল লেনদেনের বিষয়ে দেশবাসীকে যেকোনো সাইবার হামলা থেকে বাঁচাতে প্রায়শই বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। সেই উদ্যোগের তালিকায় এবার নতুন অভিযোজন। ২০১৪ সালেই অর্থ ব্যাংক, ই-কমার্স ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যে সমস্ত মেসেজ পাঠায় সেগুলি যাতে প্রেস করা যায় সে বিষয়ে নির্দেশ দিয়েছিল ট্রাই ( TRAI) । যুক্ত টেলিমার্কেটারদের যদি সনাক্ত করা না যায় এবং অপারেটরদের কাছে থাকা সিকুয়েন্স এর সঙ্গে সেটা না মেলে তাহলে সংশ্লিষ্ট মেসেজ ডিলিট করে দেওয়া হবে ডেলিভারড হবে না গ্রাহকদের কাছে।
ফের নতুন নির্দেশিকা ট্রাই- এর। এবার এতে যুক্ত হয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড এর মত বিশেষ নির্দেশিকা। যার কারণে অত্যাবশ্যকীয় লেনদেন ও পরিষেবা মেসেজ ডেলিভারিতে বিভ্রাট হতে পারে বলে কপালে চিন্তের ভাঁজ টেলিকম অপারেটর সংস্থাগুলি। নভেম্বর থেকেই কার্যকর হয়ে যাবে এই নির্দেশিকা। যদিও গ্রাহকদের কাছে ওটিপি বা প্রয়োজনীয় ম্যাসেজ না পৌঁছানোর কারণ হিসেবে যথেষ্ট কারিগরি পদক্ষেপ না থাকার কথা তুলে ধরেছেন অন্যান্য টেলিকম সংস্থাগুলি। নতুন নির্দেশিকা চালু করার জন্য তেলি মার্কেটারদের কাছে প্রয়োজনীয় টেকনিক্যাল আপডেট সম্পন্ন করতে সময় লাগবে। তাই ট্রাই অপারেটরের কাছে ই-কমার্স সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠান এবং অনেক ব্যাংক দুমাস বাড়নোর আর্জি জানিয়েছেন তাঁরা, এমনটাই সূত্র।

