রাতদিন ওয়েবডেস্ক : কিছুদিন আগেই মোহাম্মদবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছিল ওই যুবককে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার কারণে। জেল থেকে ছাড়া পাওয়ার পরই এই ঘটনা। মাসিরবাড়ি খেতে যাওয়ার পর আর বাড়ি ফেরা হোলো না তার। শুক্রবার সকালে যুবকের দেহ উদ্ধার হোলো রাস্তার ধারে, চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হোলো মহম্মদবাজারের সারেন্ডা গ্রাম এলাকায়। সূত্রের খবর, মৃত যুবকের নাম সুজয় মন্ডল।চন্দ্রপুর গ্রামে থাকেন।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যুবকটি তাঁর মাসির বাড়ি বন্ধুদেরকে সঙ্গে গিয়েছেন । সেখানেই রাতের খাওয়া সারেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় মাসি বাড়ি ফিরতে বারণ করলেও শোনেনি , বাড়ির উদ্দেশ্যে রওনা হন সুজয়।সারারাত তাঁর খোঁজ পায়নি।
শুক্রবার সকালে স্থানীয় লোক কাজে যাওয়ার সূত্রে তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়,তারকে চিনতে পেরেই খবর দেন বাড়ির লোককে।খবর পেয়ে পুলিশ ও তাঁর বাড়ির লোক আসেন ঘটনাস্থলে, পুলিশ দেহটিকে ময়নাতদন্তে পাঠায়, গুলি করে খুন করা হয় যুবকটিকে,পুলিশের অনুমান। পুলিশ তদন্ত করছেন যুবকের কোনো অপরাধ জগতে হাত আছে কী।যেহেতু কিছু দিন আগেই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার কারণে জেল থেকে ছাড়া পায় যুবকটি। মৃতের বাবা সৈরেন মন্ডল জানায় তিনি জানেন না কারা তাঁর ছেলেকে খুন করলো।কিন্তু যারা এই কাজটি করছেন তাঁদের শাস্তির দাবি চেয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন সেই সঙ্গে যুবকটির পরিবার ও বন্ধুবান্ধবকেও জিজ্ঞাসাবাদ করছেন, সুজয়ের সাথে কারোর শত্রুতা ছিল কী না সেই বিষয়টিও নজর রাখছেন পুলিশ,সূত্রের খবর।

