Type Here to Get Search Results !

সুশান্ত মামলায় হাইপ্রোফাইল বলেই কি ভুগতে হলো বান্ধবী রিয়াকে?

রাতদিন ওয়েবডেস্ক : সুশান্ত মামলায় এবার সুপ্রিম কোর্ট থেকে খানিকটা স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তার পরিবারের বিরুদ্ধে  সিবিআই লুক আউট সার্কুলার জারি করে রেখেছিল। যা পরবর্তীতে বোম্বে হাইকোর্ট বাতিল করে দেয়।তবে মহারাষ্ট্র সরকার অনেক আশা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ  হয়েছিল এ বিষয়ে। কিন্তু এদিন মহারাষ্ট্র সরকারকে তিরস্কার করে বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকেই প্রাধান্য দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দাবি কেবলমাত্র হাইপ্রোফাইল ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণেই কি বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তে  সংশয় প্রকাশ করা হল?এরপর সুশান্ত  সিং রাজপুত এর পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পুনরায় একটি অভিযোগ করেন।

লিখেছেন সুশান্ত সিং রাজপুত এর অ্যাকাউন্ট থেকে প্রায় ১৫ কোটি টাকা তুলে নেন রিয়া চক্রবর্তী এবং এরই সাথে রিয়া এবং তার পরিবার সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। যদিও পড়ে তদন্তে এমন কোন তথ্য পাওয়া যায়নি।এদিন সিবিআই এর আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর  গাবাই এবং কে বি  বিশ্বনাথন বলেন, " আমরা সাবধান করে দিচ্ছি। অভিযুক্ত শুধুমাত্র একজন হাই প্রফাইল ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে অযথা মামলা করা হচ্ছে। এর ফল ভালো হবে না।" এই রায় থেকে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad