Type Here to Get Search Results !

উৎসবে ঝামেলার চেষ্টা পন্ড করে দিতে হবে, বার্তা মমতার

রাতদিন ওয়েবডেস্ক: শুক্রবার সকালে বৈঠকে বসেন মুখমন্ত্রী জেলাশাসক ও অন্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে। 'ডানা' মোকাবিলার কথা সহ উৎসবে গোষ্ঠীগত অশান্তি যাতে না হয় সেইদিকে সতর্ক করলেন প্রশাসনকে। তিনি বলেন ভেস্তে দিতে হবে এই ষড়যন্ত্র।কালীপুজো,ছট পুজো,জগদ্ধাত্রী পুজো সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করার নির্দেশ দেন বৈঠকে । তিনি আরও সতর্ক করেন যে, 'কামারহাটি থেকে শুরু করে কোনো জায়গায় যেন গোষ্ঠী হিংসা না হয়। 

কিছু কিছু দুষ্টু লোক আছে যারা রাজ্যের মধ্যে গোষ্ঠী হিংসা ছড়ায়। মুখমন্ত্রী বলেন,আমি তাঁদের রাজনৈতিক বলতে চাইনা।শুধুই দুষ্টু পরিকল্পনা করে তা ভেস্তে দিতে হবে।' এই নিয়ে পুলিশকে ও এসটি এফ কে সতর্ক বার্তা দেন।মমতা ব্যানার্জি বলেন, 'কাল হাওড়ায় ঝড় বৃষ্টির সুযোগে কেউ খুন করে চলে গেলো, তাঁরা এই সময় গুলিই খুঁজে কাজে লাগাই।' ওই ঘটনার যত তাড়াতাড়ি সম্ভব তদন্তের জন্য নির্দেশ দেন।তিনি বলেন, পুলিশকে বুদ্ধি দিয়ে কাজে নামতে হবে, তিনি আরও বলেন, 'এই উৎসব ও দুর্যোগের সময়গুলিই খোঁজে তাঁরা।'এদিন উঠে আসে টেরিটি বাজার ভয়ানক অগ্নিকান্ডের কথা ।মুখ্যমন্ত্রী সতর্ক করেন বিচার ব্যবস্থা গ্রহণের বিষয় ও তাঁদের দায়বদ্ধতার কথা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad