Type Here to Get Search Results !

দীপাবলিতে চুল সুরক্ষিত রাখবেন কিভাবে? টিপস নিন তারকাদের থেকে

রাতদিন ওয়েবডেস্ক : ইতিমধ্যে সেলিব্রেটিরা শুরু করে দিয়েছেন উৎসবের জন্য রূপচর্চা। সামনে আসছে আলোর উৎসব দীপাবলি। এই আলোর উৎসবে যেমন আনন্দ তেমনি কিন্তু রাস্তায় বাড়বে ধুলো দূষণ। তাই এই সময়ে অবশ্যই ত্বক চুলের যত্ন নেওয়া অতীব আবশ্যক। এছাড়া চুলে নানান রকমের হিট প্রটেকশন ব্যবহার করার ফলেও ক্ষতি হয় চুলের। তাই বলিউড অভিনেত্রীরা এখন থেকেই শুরু করে দিয়েছেন চুলের যত্ন নেওয়া। অনুষ্কা বলেছেন চুনকে যদি রেশমের মতো নরম রাখতে হয় সেক্ষেত্রে কলা দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নেন অনুষ্কা। 

দুটি পাকা কলার সাথে এক কাপ নারকেলের দুধ মিশিয়ে সেই মিশ্রণ চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে। তারপর জল দিয়ে ধুইলেই চুল হবে রেশমের মতো নরম।এই বিষয়ে কারিনার উপদেশ  এক চা চামচ আমন্ড তেলের সাথে তিন চামচ মধু মিশিয়ে এক কাপ  উষ্ণ গরম জলে মিশিয়ে চুলে মালিশ করতে হবে ভালো করে। এরপর তা ধুয়ে ফেলতে হবে হালকা কোন শ্যাম্পু দিয়ে। চুলের একটি উপকারী তেলের কথা বলেছেন দীপিকা, নারকেল তেল ভালো করে ফুটিয়ে তার মধ্যে একটি জবা ফুল, এক চা চামচ মেথি এবং এক চা চামচ তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর সেই তেল মাথায় লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে নিতে হবে। এই পদ্ধতিতে চুলের উপকার হবে।





Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad