Type Here to Get Search Results !

জিওর নাম ব্যবহার করে কেমব্রিজে পড়ার স্বপ্ন পূরণ

রাতদিন ওয়েবডেস্ক : বহুদিনের জল্পনা যে ভারতে ডিজনি প্লাস হটস্টার এবং রিলায়েন্স জিও যুক্ত হয়ে যাবে। তবে জল্পনাকে কাজে লাগিয়ে যে পড়াশোনার স্বপ্ন পূরণ করা যায় সেই ভাবনাটা হয়তো অধরাই ছিল অনেকের কাছে। কিন্তু এখন সেই ভাবনাই সত্যি করে দেখালেন দিল্লির এক অ্যাপ ডেভেলপার। জিওস্টার এবং ডিজনি প্লাস হটস্টারের যুক্ত হয়ে যাওয়ার জল্পনা কে কাজে লাগিয়ে বিলেতে পড়াশোনা করার ছক কষে ছিলেন তিনি। ২০২৩ সালে নিজের পুঁজি দিয়ে কিনেছিলেন জিও স্টার ডট কম এর নামে ডোমেনটি।   সোশ্যাল মিডিয়ায় নিজের নাম প্রকাশ না করে তিনি দাবি করেন জিও হটস্টারের স্ট্রিমিং ব্যবসা কিনে নেওয়ার পর তিনি রিলায়েন্সের দ্বারস্থ হন । তিনি এও বলেন যে তার কাছে যেই ডোমের নামটি রয়েছে তা জিও রিলায়েন্সএবং হটস্টার কে সংযুক্ত করতে কাজে লাগতে পারে । 

অ্যাপ ডেভেলপার এক পায়ে রাজিও হয়ে যান সেই ডোমেন নামটি রিলায়েন্সকে দিয়ে দিতে। তবে তার বদলে তাঁকে এক কোটি টাকা দিতে হবে, কোম্পানির পক্ষ থেকে। আর সেই টাকা দিয়েই নাকি ক্যামব্রিজ ইউনিভার্সিটি তে নিজের এমবিএ পড়ার স্বপ্ন পূরণ করবেন অ্যাপ ডেভেলপার। জিওর পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোন রকম মন্তব্য না জানানো হলেও ওই অ্যাপ ডেভেলপার নতুন করে দাবি করেন তাকে কোন টাকা দিতে রাজি হয়নি রিলায়েন্স বরং তাঁর বিরুদ্ধে নাকি আইনি পদক্ষেপ নিয়েছে জিও। শুক্রবার ওই ব্যক্তি নিজের সামাজিক মাধ্যমে লেখেন রিলায়েন্সের বৃহত্তর গোষ্ঠীর তুলনায় তিনি তার সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন এবং তার ফলেই বিষয়টি নিয়ে শেষমেষ হাল ছেড়ে দিচ্ছেন তিনি। এরপরই ডোমেনটি বিক্রি করার জন্য উদ্যোগী হয়েছেন ওই অ্যাপ ডেভলপার। কম টাকায় ওই ডোমেন নেমটি যে কেউ কিনতে পারেন।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad