Type Here to Get Search Results !

বিয়ের আগে পুরুষরা ত্বকের যত্ন করবেন ? শীঘ্রই জেনে নিন পাঁচ উপায়

রাতদিন ওয়েবডেস্ক: সামনেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে বহু পাত্র পাত্রী। অবশ্য কনেরা অনেক আগে থেকেই রূপচর্চা শুরু করে দেয়। এক্ষেত্রে পিছিয়ে থাকছেনা পুরুষেরাও,তারাও ত্বকের উজ্জ্বল ফেরাতে চান তার জীবনের নতুন অধ্যায়ের সূচনাতে। সামনেই বিয়ের শানাই বাজতে চলেছে,তাই প্রতিদিনের ব্যস্ত  সময় থেকে পাঁচ মিনিট সময়ে ৫ টি রূপচর্চার কাজ করতে হবে।তবেই উজ্জ্বল দেখবেন আপনি।দিনের শুরুতেই প্রথম কাজটি ক্লিনজার সকালেই মুখ ধুয়ে নিতে হবে ক্লিনজার দিয়ে। তাহলে ব্রণ হওয়ার সম্ভাবনা কম থাকবে।সামনেই ঋতু বদলাচ্ছে তাই হালকা ক্লিনজার ব্যবহার করতে পারেন। তাহলে মুখের ময়লাও দূর হবে এবং মুখের তৈলাক্ত নষ্ট হবে না।ফেসওয়াস এর পর করুন ময়শ্চারাইজার ত্বক হাইড্রেট রাখতে মহিলারা ব্যবহার করেন ময়শ্চারাইজার,এছাড়াও ত্বকের অনেক সমস্যার সমাধান ও করে। 

তাই ব্যবহার করুন ময়শ্চারাইজার।ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সিরাম ব্যবহার ত্বকের রিঙ্কেলস দূর করতে সিরাম ব্যবহার করা প্রয়োজন। বয়স বৃদ্ধির সাথে সাথে এই সমস্যা গুলি দেখা দেয়, তবে সব রকম সিরাম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে, সেইক্ষেত্রে ত্বকের সমস্যা বুঝে এটি নির্বাচন করুন,গ্লায়কলিক অ্যাসিড যুক্ত সিরাম ও ভিটামিন সি সিরাম ও ব্যবহার করতে পারেন।স্ক্রাবিং করুন সপ্তাহে অন্তত দু 'দিন ত্বকে এক্সফোলিয়েশন করলে উজ্জ্বলতা বাড়ে।ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাবিং ব্যবহার করুন,এতে ত্বক ও উজ্জ্বল হবে। অন্যথা ঘরোয়া উপায়ে স্ক্রাবিং সেরে ফেলতে পারেন, এটাতে কোনো সাইড এফেক্ট হয়না।সানস্ক্রিন বাদ দিলে চলবেনা সূর্যের ইউভি রশ্মি ত্বকের ক্ষতি করে, তাই ব্যবহার করতে পারেন সানস্ক্রিন। ৩০ বা তার বেশি এসপিএফ -র সানস্ক্রিন মাখতে পারেন। এটাতে অনেকটাই সাহায্য করবে আপনাকে রৌদ্রের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত দিয়ে বাঁচাতে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad