রাতদিন ওয়েবডেস্ক : অলিম্পিক্সে জোড়া পদক এনেছিলেন মনু ভাকের। তবে বর্তমানে শুটিং রেঞ্জ থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেছেন তিনি। সম্প্রতি তার নিজস্ব ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায় বর্তমানে ময়দানে নয় বেশিরভাগ সময়টাই তিনি কাটাচ্ছেন পড়াশুনা নিয়ে। তাঁর সদ্য পোস্ট করা ছবিতে দেখা যায় হাতে একটি খাতাএবং জলে বোতল নিয়ে তিনি অপেক্ষা করছেন কোন এক পরীক্ষার হলের সামনে এবং সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, " জীবনটা একটা শিক্ষা। আমি উচ্চতর শিক্ষা নেওয়ার পথ বেছে নিয়েছি। খেলাধুলা এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখা ভালোভাবেই সম্ভব। "
মনু ভাকের পেশাগত হিসেবে শুটিং কে বেছে নিলেও তাঁর বাবা-মা দুজনই উচ্চশিক্ষিত। তাঁর মা একজন প্রধান শিক্ষিকা এবং তার বাবা একটি সংস্থার ইঞ্জিনিয়ার। পূর্বের একটি সাক্ষাৎকারে মনু জানিয়েছিলেন স্কুলের দশম শ্রেণীর পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পেয়েছিলেন তিনি। পাশাপাশি তার ভালো নম্বর ছিল দশম শ্রেণীর পরীক্ষাতেও। তিনি প্যারিসের যে প্রথম পদকটি জিতে ছিলেন এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক। এবং দ্বিতীয় পদকটি মিক্সড ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সরোবজ্যত সিংহের সাথে জিতে ছিলেন। তবে বর্তমানে তিনি পুরোপুরি নিজের পড়াশোনায় মনোযোগ দিয়েছেন।

