রাতদিন ওয়েবডেস্ক : বাদামের সঙ্গে বাঙালির সম্পর্ক চিরকালের তা সে জায়গা হোক না কেন ট্রেন বা গঙ্গার ঘাট। কিন্তু বর্তমানে কিছু স্বাস্থ্যসচেতন মানুষ বাদাম কে বাদ দিয়ে ফেলেছেন তাদের খাদ্য তালিকা থেকে। তবে কি বলছেন পুষ্টিবিদরা? আদৌ কি খাওয়া যেতে পারে বাদাম? পুষ্টিবিদদের মতে অত্যন্ত স্বাস্থ্যকর খাবার বাদাম। তাদের মতে বাদামে রয়েছে বেশ কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম,ক্যালসিয়াম, ভিটামিন বি৬ এবং পটাশিয়াম এর মতো খনিজ পদার্থ। তাই বাদাম খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর। তবে এর পাশাপাশি রয়েছে বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রোটিনও। প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড যা হার্ট এবং ব্রেন ভালো রাখতে সাহায্য করে।
তবে বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয় যেমন কোন প্রকারের বাদাম খাচ্ছেন অর্থাৎ চিনেবাদাম এবং কাজুবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। তাই পুষ্টিবিদরা বলছেন কোন এক প্রকার বাদাম না খেয়ে যদি বেশ কয়েক রকমের নাটস একত্রে খাওয়া যায় তবে এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াতাদের মতে কোন প্রকার বাদামই পরিমাণের অধিক খাওয়া উচিত নয়। তাই বাদাম অবশ্যই একটি উপকারী খাদ্য কিন্তু পুষ্টিবিদদের মতে সারাদিনের খাদ্য তালিকায় ৫০ গ্রামের বেশি বাদাম খাওয়া কখনোই স্বাস্থ্যকর নয়। এছাড়াও যে নুন মশলা মিশ্রিত বিভিন্ন বাদাম পাওয়া যায় তা কখনোই স্বাস্থ্যসম্মত নয়। এছাড়া তেলে ভাজা বাদাম কখনোই খাওয়া যাবেনা। তাই পরিমাণ মতো বালিতে ভাজা বাদাম অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যেতেই পারে।

