রাতদিন ওয়েবডেস্ক: কলকাতায় অবস্থিত বহু সংস্থাই দরিদ্র মানুষের সাহায্যে নিযুক্ত। কখনও কখনও একজন ব্যক্তিও নিজের উদ্যোগে নেমে পড়েন মানুষের পাশে থাকতে । ঠিক এমনই এক ব্যক্তির খোঁজ মিলল আবার এই ' সিটি অফ জয় '- এ । দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছেন দরিদ্র মানুষের জন্য । হেল্থ ক্লাবের প্রতিষ্ঠা করে নিজেই বিনা মূল্যে দিয়ে চলেছেন স্বাস্থ্য পরিষেবা। মানুষের জন্য অবিরাম কাজ করে যাওয়া এই ব্যক্তি কলকাতা নিবাসী, নাম সোমা মুখার্জি। তবে এখন তিনি চেনা পরিচিত মুখ ।
এই বছরই ২৬ সেপ্টেম্বর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মন্ত্রকের পক্ষ থেকে সোমা মুখার্জিকে রাষ্ট্রীয় পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। এদিন সম্মান প্রদান অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বক্সিং জগতের নীতি যাদব, বলিউড তারকা শিল্পা শেঠি, ব্রিটিশ কনসেলেট জন হ্যারি এবং ইউনিসেফ সিজিএইচএম রবার্ট ড্যানিয়েল। সাহায্যমূলক কাজের মাধ্যমে কলকাতার মুকুটে নয়া পালক জুড়ে দিলেন সোমা মুখার্জি বলেই ধারণা অনেকের।

