রাতদিন ওয়েবডেস্ক : বৃষ্টি হলেই চারিদিকে জল জমে তাই বাড়ির আশেপাশে সাপ এর উৎপাতও বাড়ে। অনেক সময় রান্না ঘর, বেসিন, জলের পাইপ, দরজার ফোকরে, জানলায় সাপ দেখা যায় এটা নতুন নয়,সম্প্রতি একটি ভিডিওতে তেমনই কিছু ভাইরাল হলো নেট দুনিয়ায়। যা দেখে অবাক হয়েছেন অনেকেই।জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রামে অভিষেক সাধু নামের একটি একাউন্ট দিয়ে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ভিডিওতে দেখা গিয়েছে সোফার কুশন সরাতে গিয়ে গোখরো সাপটি গুটিয়ে আছে বালিশের ভেতর। স্নেক স্টিক নিয়ে এক মহিলা উদ্ধার করতে এসেছেন। ভিডিওতে আরও দেখা গিয়েছে একটু খোঁচা মারতেই ফণা তুলে উঠছে, স্টিকের উপর ছোবলও মেরেছে একবার, ভিডিওটি দেখে বোঝা যায় যে সাপটি খুবই আক্রমণাত্মক।
যে কেউই এই ভিডিও দেখলে চমকে যেতে পারে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন ভিডিও দেখে। গতমাসে এই ভিডিওটি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে।ঠিক তারপরেই ভাইরাল হয়ে যায় এটি। কমেন্টস সেকশনে এক ব্যক্তি বলেন ' কিং কোবরা', আর একজন বলেন আমি হলে পুড়িয়ে দিতাম বালিশটিকে, পৃথিবীতে অন্যতম বিষধর সাপের মধ্যে একটি হলো কিং কোবরা ।

