Type Here to Get Search Results !

আসছে 'ডানা', ইমারজেন্সিতে সাহায্য পেতে এই নম্বরগুলো ফোনে সেভ রাখুন...

রাতদিন ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেদিন রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'ডানা'। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবরের সকালের মধ্যে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে সে। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ পৌঁছবে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটারে। এই মুহূর্তে 'ডানা'-র প্রভাবে সমুদ্রের উপর ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইছে। এই সময়ে সবরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যে ইতিমধ্যেই দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ওড়িশায় 'ল্যান্ডফল' হলেও কলকাতাসহ উপকূলভাগে তার তীব্র প্রভাবের আশঙ্কাও রয়েছে। দুর্যোগর পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। একনজরে দেখে নিন...

হাওড়া ডিভিশনের হেল্পলাইন নম্বর— ০৩৩-২৬৪০-২২৪১ ও ০৩৩-২৬৪০-২২৪২

শিয়ালদহ ডিভিশনের হেল্পলাইন নম্বর—০৩৩-২৩৫১-৬৯৬৭ ও ১০৭২৫

যে কোনও সমস্যা জানাতে ফোন করুন কন্ট্রোল রুমে—২২৮৬-১২১২, ২২৮৬, ২২৪৬-১৪১৪

ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ সহায়তা নম্বর—১১২

পূর্ত দপ্তরের হেল্পলাইন নম্বর— ০৩৩-২২১৪-১৮৫৮/ ০৩৩-২২১৪-১৮৫৫

দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে তৈরি রয়েছে কন্ট্রোল রুমও। বুধবার রাত সাড়ে ১২টা থেকেই চালু হয়ে যাবে চারটি হেল্পলাইন নম্বর। এই নম্বরগুলোর মাধ্যমে সরাসরি লালবাজারের 'ইউনিফায়েড কম্যান্ড সেন্টার'-এ যোগাযোগ করা যাবে।

৯৪৩২৬১০৪৫৫, ৯৪৩২৬১০৪৫৫, ৯৪৩২৬১০৪৩০, ৬২৯৯৬৩৪৪০

কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নম্বর — ১২২/১৩১৩/১৪১৪।

হাওড়া পুরসভার কন্ট্রোল রুম — ৬২৯২২৩২৮৭০ 

পূর্ব মেদিনীপুর হেল্পলাইন নম্বর—০৩২২৮-২৬২৭২৮

পশ্চিম মেদিনীপুর — হেল্পলাইন নম্বর, ৬২৯৬০৬০৯৯

হুগলি জেলায় কন্ট্রোল রুম নম্বর— ৭০০৩১৯০৫০৭ এবং ০৩৩-২৬৮১-২৬৫২

 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড (WBSEDCL) এর হেল্পলাইন নম্বর— ৮৯০০৭৯৩৫০৩,৮৯০০৭৯৩০৪

টোল ফ্রি — ১৯২২১

হোয়াটসঅ্যাপ নম্বর— ৮৪৩৩৭১৯১২১

সিএসসি (CESC) হেল্পলাইন নম্বর— ০৩৩৩৫০১১৯১২, ০৩৩৪৪০৩১৯১২,

১৮৬০৫০০১৯১২,১৯১২

হোয়াটসঅ্যাপ — ৭৪৩৯০০১৯১২

স্পেশাল হেল্পলাইন— ৯৪৩১০৭৯৬৬৬, ৯৪৩১০৮৩৭০০

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad