রাতদিন ওয়েবডেস্ক : ঘূর্ণিঝড় 'ডানা' ল্যান্ডফল করার বাকি আর কিছুক্ষণ। কোনরকম বিপদের সম্মুখীন যাতে না হতে হয় সেই উদ্দেশ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। বিমানবন্দর থেকে শুরু করে ট্রেন প্রত্যেক ক্ষেত্রেই বাতিল করা হয়েছ। সেখান থেকেই যাত্রীদের মনে আশঙ্কা তৈরি হচ্ছে তবে কি বাতিল থাকতে পারে মেট্রো ও? সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার কারণে মেট্রোর কোনরকম সময়সূচী বা পথের পরিবর্তন করা হয়নি।
তবে বেশ কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করা হয়েছে। নিয়োগ করা হয়েছে নির্দিষ্ট সংখ্যায় কর্মী। এছাড়া বিদ্যুৎ সংযোগে কোনরকম সমস্যা যেন না হয় সে কারণে ব্যবস্থা করা হয়েছে জেনারেটরেরও। বিষয় উল্লেখ্য আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার মাঝ রাতে বা শুক্রবার সকালের দিকে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। এ বিষয়ে উল্লেখ্য এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার এবং শুক্রবার কোন রকমের মেট্রো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

