Type Here to Get Search Results !

কালীপূজায় আবহাওয়া সম্পর্কে বার্তা আলিপুরের

রাতদিন ওয়েবডেস্ক : ' ডানা'-র প্রভাব বঙ্গ থেকে সরে গিয়েছে। নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ওড়িশা ও ঝাড়খন্ড বৃষ্টিপাত ঘটাচ্ছে। শুক্রবারের পর থেকে প্রায় রোদ ঝলমল দেখছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। তবে ফের বৃষ্টির মুখ দেখতে হতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত কলকাতার সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । এদিকে কালীপুজোয় বৃহস্পতিবার। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে জেলাতে গুলিতে আপাতভাবে আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলেই বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।


যদিও বেশি বৃষ্টিপাত হতে পারে যেকোনো দুটি জায়গায় সূত্র । ইতিমধ্যেই মৎস্যজীবীরাও সম্মতি পেয়ে গিয়েছে হয়েছে সমুদ্রের যাওয়ার জন্য। রবিবার বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুর মিলিয়ে আবহাওয়া মনোরম থাকবে বলেও জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ সেলসিয়াস থাকবে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad