Type Here to Get Search Results !

ভারতের নিজের মাঠে এবার পাল্টা স্পিনে বাজিমাত নিউজিল্যান্ডের

 রাতদিন ওয়েবডেস্ক: ভারতকে স্পিন খেলার দেশ হিসেবে জানেন অনেকেই। তবে এবার নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে ঘটলো বিপত্তি। এর আগে বহু ম্যাচে দেখা গিয়েছে স্পিন খেলার জন্যই মাত্র তিন দিনেই গোটা ম্যাচ শেষ করে ফেলেছে ভারত। তবে সেসব দিন এখন পাল্টে গেছে। নিউজিল্যান্ডের সঙ্গে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে যা হয়েছিল দ্বিতীয় দিনেও ঘটল সেই একই জিনিস। প্রথম ইনিংসেই কার্যত মুখ থুবড়ে পড়ল নিউজিল্যান্ডের কাছে ভারত।এদিন দলের সর্বোচ্চ রান হয় মাত্র ৩৮ যা করেন রবীন্দ্র জাদেজা। এর পূর্বে নিউজিল্যান্ডের বোলার মিচেল স্যান্টনার ৫টি উইকেট নিয়েছিলেন। তবে। এবার নয়া রেকর্ড গড়লেন একাই নিলেন ৭ টি উইকেট। 

তাঁর মোট উইকেট সংখ্যা নিয়ে দাঁড়ালো ৫৪।এবং এর সঙ্গে সঙ্গে ভারতকে এই ইনিংসে লজ্জার উপহার দিলেন তিনি। এর পূর্বে বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ড ৩৫৬ রানের লিড নিয়েছিল এবং উনি পেস্টে লিড পেল মাত্র ১০৩ রানের। ভারত ২০০১ সালে শেষবারের মতো এরূপ লজ্জা শিকার হয়েছিল।এ বিষয়ে ভারতের ব্যাটিং নিয়ে মন্তব্য প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি জানান, " এটা র‍্যাঙ্ক টার্নার নয়। প্রথম দিনের মতোই রয়েছে উইকেট, কোন পার্থক্য নেই। ভারতকে সময় দিতে হবে ম্যাচে। সব সময় আক্রমণাত্মক খেলা যায় না।এছাড়া এ বিষয়ে সঞ্জয় মঞ্জরেকর বিরাট কোহলি সম্পর্কে বলেছেন, " বিরাট নিজের ক্যারিয়ারের অন্যতম খারাপ শর্ট খেললো। ওঁর বোঝা উচিত।"


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad