রাতদিন ওয়েবডেস্ক : মুখ খুলতে চাইলেন অভিষেক ! সর্বশেষে ছবি সামনে আসলো অভিষেক বচ্চনের। তিনি অবশ্য ছবিতে বেশি বিশ্বাস করেন কথার চাইতে । যে সাধারণত শান্ত স্বভাবের এবং সবসময়ে চুপ থাকতে পছন্দ করেন। এই শুক্রবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বললেন, “বলার জন্য তো অনেক কিছুই আছে! কিন্তু...।" তাহলে এবার কী বিচ্ছেদ নিয়ে মুখ খুলবেন অভিষেক ? তাঁর এই কথাতেই শোরগোল পরে গেল নেটিজেনদের মধ্যে। তাঁরা এই বিষয়টির উত্তর শোনার জন্য চেয়ে আছেন তার দিকে।
পরবর্তী ছবির লুক সামনে আনলেন তিনি , পরিচালক সুজিত সরকারের পরিচালনায় ' আই ওয়ান্ট টু টুক ' এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন , বিগত ছবি 'গুরু'র পর ছবির জন্য ওজন বাড়িয়েছেন তিনি। গায়ে একটি হাউস কোর্ট, চোখে কালো ফ্রেমের চশমা,প্লাস্টার করা বা-হাত, থ্রী কোয়ার্টার প্যান্ট পরে উপচিয়ে পড়ছে ভুঁড়ি কিন্তু তা ঢাকার কোনো ব্যাস্ততা নেই ,সেলাইয়ের দাগ শরীরে। এভাবেই তিনি কিছু বলতে চাইছেন বিশেষ কাউকে। যদিও তিনি বিশ্বাস করেন ''মুখের কথার চেয়ে,একটি ছবিই হাজার কথা বলে ''। এক কন্যার 'এক বাবা' রূপে সুজিত তাঁর ছবিতে দেখাতে চলেছেন অভিষেক বচ্চনকে। ছবিটি মুক্তি পেতে চলেছে ২২ নভেম্বর।

