রাতদিন ওয়েবডেস্ক : মন ভরে চকলেট খাবেন অথচ ওজন বাড়বে না একটুও এও কি সম্ভব। আমরা সকলেই জানি চকলেটে থাকে প্রচুর পরিমাণে চিনি এবং ফ্যাট জাতীয় উপাদান। ওজন কমানোর ডায়েট তালিকায় প্রথমেই বাদ দেওয়া হয় চকলেট। কিন্তু এছাড়াও চকলেটে রয়েছে আরো নানান উপকারী উপাদান। যেমন এতে রয়েছে নানান উদ্ভিজ্জ ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। এর ফলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এর মাত্রা নিয়ন্ত্রিত থাকে। ফলে সুপার ফুডের তালিকা অন্যতম চকলেট। তাই চকলেটের প্রচুর পরিমাণে চিনি ফ্যাট থাকলেও এটি অন্যতম উপকারী শরীরের জন্য। পুষ্টিবিদদের মতে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি চকলেট রাখা যায় তবে ওজন তো বাড়বেই না উল্টে স্ট্রেস কমবে মনের।
তবে অবশ্যই মেনে চলতে হবে পরিমাণ। পুষ্টিবিদ জানান , " এক্ষেত্রে সাধারণ চকলেট এর চেয়ে ডার্ক চকলেটই শরীরের জন্য ভালো। তাই চকলেট খাওয়ার আগে দেখে নিন তা ৭০- ৮০ভাগ কোকো মুক্ত কিনা। তার মানে এই নয় যে মিল্ক চকলেট খেতে হবে, বরং কোন কোন ডার্ক চকলেটে এমন বৈশিষ্ট্য রয়েছে তা দেখেও খেতে পারেন। দিনে ৩-৪ টুকরো ডার্ক চকলেটে ক্ষতি নেই উল্টে লাভ হয় অনেকটা।" কিন্তু এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে দিনের ৪০ -৫০গ্রামের বেশি চকলেট না খাওয়াই ভালো। চকলেট থেকে গোটা দিনের খাদ্য তালিকায় ১০০-১৫০ ক্যালোরির বেশি শরীরে প্রবেশ না করে। একান্ত যদি কোন কারণে বেশি হয়ে যায় সে ক্ষেত্রে পরের দিনের খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে ফ্যাট জাতীয় খাবার। এবং হাঁটাহাঁটি ব্যায়াম সাঁতার যাই হোক তা অন্যদিনের তুলনায় একটু বেশি করতে হবে।

