রাতদিন ওয়েবডেস্ক: দুই গাড়ির সংঘর্ষ, এরপরেই একটি গাড়ি সাইকেলে ধাক্কা মেরে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনায় চার চাকা গাড়ি সহ দুই সাইকেল আরোহীরও মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে দীঘা যাওয়ার পথে তমলুকের ভান্ডারবেড়িয়া সংলগ্ন ১১৬ নম্বর জাতীয় সড়কের নিয়ন্ত্রণ হারায় ওই চার চাকার গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি প্রচন্ড গতিবেগের দীঘার দিকে এগোচ্ছিল। ঘাটাল থেকে দীঘার পথে এগোনোর সময় প্রায় নিয়ন্ত্রণ ছাড়াই গাড়িটি ছোটার কারণে অন্য একটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয় এরপরেই অনেকগুলি সাইকেলকে ধাক্কা মারতে থাকে ওই গাড়িটি এরপর সোজা গিয়ে একটি গাছের সঙ্গেও ধাক্কা খায় চার চাকা গাড়িটি ,স্থানীয় সূত্র। গাড়ির গতিবেগ বেশি থাকায় সংঘর্ষের পরেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক।
যে সমস্ত সাইকেল গুলোকে ধাক্কা মারে গাড়িটি তার মধ্যে একজন সাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে তমলুক থানার পুলিশ খবর ঘটনাস্থলে গিয়েছিল। তারা গাড়ি থেকে মহিলাকে কোনও রকমে উদ্ধার করলেও । চালককে বের করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায় । পরে দু’জনকেই তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে , তাঁরা দু’জনেই ঘাটালের বাসিন্দা। সাইকেল আরোহীদের মধ্যে দু'জনের মৃত্যু এবং এক জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ভোলানাথ ঘোষ বলেন, ‘‘গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। দিঘার দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মেরে রাস্তার ধারে ছিটকে যায়। তিনটি সাইকেলে ধাক্কা মারে গাড়িটি। আরোহীরা রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন। গাড়িটি গাছে ধাক্কা খেয়ে নয়ানজুলিতে পড়ে। মহিলা এবং চালক গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।’

