Type Here to Get Search Results !

এবার কি আরজিকর নির্যাতিতার পরিবারের পাশে অমিত শাহ

রাতদিন ওয়েবডেস্ক : ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্যে এসেছেন কলকাতায় একটি রাজনৈতিক কর্মসূচি এবং কল্যাণীতে একটি সরকারি কর্মসূচিতে যোগদানের জন্য। তবে এ বিষয়ে সকলের নজর অন্য দিকে কিছুদিন আগে আর জি কর  নির্যাতিতার পরিবারের লোকজন একটি চিঠির মাধ্যমে দেখা করতে চেয়েছিলেন অমিত শাহের সাথে। তাই অনেকেই মনে করছেন এবার বোধহয় তাদের সাথে দেখা করবেন অমিত শাহ। 

সূত্রে খবর রাজারহাটে যেই হোটেলে অমিত শাহ রয়েছেন। নির্যাতিতার পরিবারের সাথে সেখানেই দুপুরের পর দেখা করতে পারেন তিনি। সূত্রে খবর দুপুরের মধ্যেই তার কল্যাণী এবং কলকাতা দুই স্থানেই তার কর্মসূচি সম্পন্ন হয়ে যাচ্ছে। ফলে দুপুরের মধ্যে নির্যাতিতার বাবা-মার সঙ্গে দেখা করতে পারেন তিনি। কিছুদিন আগেই অগ্নিমিত্রা পলও অমিত শাহকে আরজি জানিয়েছিলেন আপনি যদি তার পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্য। তাই আজ দুপুরের পর আমি শহর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অধিকতর সম্ভাবনা রয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad