রাতদিন ওয়েবডেস্ক : এখন মাত্র ৫০ টাকায় কিনে নিন নিজের পছন্দসই জামা । শপিং করতে কে না ভালোবাসে , সকলেই ভালোবাসে । আর সেইটা যদি নিজের আয়ত্বে থাকা টাকার মধ্যে হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই । অনেক সময় দেখা যায় আমাদের কোনো একটা পোশাক খুব পছন্দ হয়েছে, কিন্তু দাম অনুযায়ী সেটা কেনার ক্ষমতা আমাদের থাকে না, তাই সেইক্ষেত্রে যদি ৫০ টাকায় ভিন্ন ভিন্ন কালেকশনের টপস পাওয়া যায় , তাহলে তো আর কোনো কথায় থাকে না । সামনেই পয়লা বৈশাখ আর শুরু হয়েছে চৈত্র সেল । আর সেইখানে বাঙালিরা যাবে না তা কি হয় কখনো । চৈত্রের সেলে বেশ কম দামে পোশাক পাওয়া যায়, যার ফলে পুরুষ থেকে মহিলা সকলেই জমিয়ে সব শপিং করতে পারে। নিজেদের মনের মত জামা কাপড় ককিনে নিজের ঘরের আলমারিতে ফ্যাশনের কালেকশন বাড়াতে পারেন।
আর তাছাড়া আছে তো তীব্র রোদের জ্বালা পোড়া । এপ্রিল মানেই গ্রীষ্মের জলন্ত রোদ, আর সেই রোদ থেকে বাঁচতে এমন কিছু পোষাক পড়া উচিত যা আমাদের গরমের হাত থেকে বাঁচাবে । গ্রীষ্ম কি জামা পড়া যায় সেই দিকেও চোখ রাখতে হয়। ফ্যাশন মেনটেইন করলে চলে না, দেখতে হবে কোন জামা পরলে গরমের হাত থেকে বাঁচা যায় । তাই ফ্যাশান এবং আরামদায়ক দুটো দিকেই নজর রাখতে হয়। আর এমন জামা কোথায় পাবেন আর সাথে নিজের বাজেটের মধ্যে কিনতে পারবেন চলুন তার জেনে নিই , তার আগে জেনে নিই কোন পোশাক পড়লে স্টাইলিশ এবং সাথে আরামদায়ক অনুভব হবে - প্রথমেই আমরা আরামদায়ক পোশাকের জন্য যে কাপড়ের নাম সবার আগে তালিকায় রাখতে পারি তা হলো সুতি এবং লিনেন । এই ধরনের যেকোনো জামা গরমের জন্য খুবই আরামদায়ক ।
আরও পড়ুন ঃ Kichcha Sudeep : বিজেপিতে যোগ দিতে চলেছেন কন্নড় সুপারস্টার কিচ্চা সুদীপ!
এছাড়াও এখন ট্রেন্ডিং এর দিকে নজর রাখলেই দেখা যাবে ঢিলে জামা । সম্প্রতি ঢিলে টি-শার্ট , শার্ট এমনকি জিন্সও সকলের কালেকশনে রয়েছে । আর এই ধরনের পোশাক গরমে পড়া খুবই ভালো বিশেষ করে যদি গ্রীষ্মের ফ্যাশনের উপর নজর দিতে হয় তাহলে আপনি কালেকশনে রাখতে পারেন ল্যাভেন্ডার রংয়ের টপস। চৈত্র সেলের কেনাকাটায়। এটি অবশ্যই কিনুন । এমনকি শিয়ার টপও রাখতে পারেন পারেন আপনার কালেকশন । এবার প্রশ্ন হচ্ছে এই টপ এর কালেকশন কোথায় পাবেন? এই টপ পেয়ে যাবেন নিউমার্কেটে । এই সমস্ত টপসের দাম খুবই কম হয় । ১০০ এর মধ্যে তো পেয়ে যাবেন । এমনকি একটু মার্কেটে ঘুরে দেখে ১০০ এর থেকে কম দামেও পেতে পারেন না । তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি কিনে নিন আর নিজের কালেকশনও বাড়িয়ে ফেলুন ।

