Type Here to Get Search Results !

Kichcha Sudeep : বিজেপিতে যোগ দিতে চলেছেন কন্নড় সুপারস্টার কিচ্চা সুদীপ!

রাতদিন ওয়েবডেস্ক : বিজেপিতে এবার স্যান্ডেলউড স্টার কিচ্চা সুদীপ (Kichha Sudeep) ! অভিনয় করতে করতে অভিনয় জগৎ ছেড়ে রাজনীতিতে আসাটা এখন খুব একটা নতুন বিষয় নয়। সারা ভারত (India) জুড়ে এর অনেক প্রমান আছে। বাংলা তথা টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এর ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে। এমনকি বলিউডেও (Bollywood) এর বেশ উদাহরণ আছে সেটা দৃষ্টিসাপেক্ষ। এটা কমবেশি সকলেরই জানা। সেটা রাজনীতির যেকোনো দলেই হোক না কেনো। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপ। তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। এমনটাই খবর সূত্র মারফৎ। তবে তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই হুমকির চিঠি পেয়েছেন কিচ্চা। শিশুটি পেয়েছেন কিচ্ছা সুদীপের ম্যানেজার জ্যাক মঞ্জু এটা বলা বাহুল্য। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। 

আসন্ন কর্নাটকে (Karnataka)  বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP)  হয়ে প্রচার করতে চলেছেন এই কন্নড় সুপারস্টার। তবে যদিও এর আগে নাকি তার কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল।  এই গুঞ্জনও বেশ কয়েকবার উঠেছে।  এবার সেইসব গুঞ্জন জল্পনার অবসান ঘটিয়ে সরাসরি  বিজেপিতে যোগদানের কথা বলেছেন সুদীপ। তবে প্রথমে নিজের মুখে কিছু না বললে ও পরবর্তীতে তার বক্তব্য অনুযায়ী বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে তিনি প্রচার করবেন। কিন্তু এখনই দলে যোগ দিতে চাইছেন না। তবে বিজেপির হয়ে প্রচার করা আর দলে না যোগ না দেওয়ার মধ্যে কোনরকম কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না তার অনুগামী থেকে শুরু করে রাজনৈতিক মহলে। তবে এইসবের মধ্যে ইতিমধ্যেই অভিনেতার কাছে হুমকির চিঠিও এসে গেছে। যেখানে বলা হয়েছে সুদীপের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। ঘটনার পরই বেঙ্গালুরু থানাতে অভিযোগ দায়ের করেছে অভিনেতা কিচ্চা সুদীপ। 

আরও পড়ুন ঃ Hrithik-JR Ntr : যশরাজ ফিল্মসের হাত ধরে জুটি বাঁধতে চলেছে হৃত্বিক - জুনিয়র এনটিআর

সামনেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন l আর তাকেই পাখির চোখ করে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি একাধিক অভিনেতা অভিনেত্রীদের কে দলে টানতে চাইছে পদ্ম শিবির। সেই সেই তালিকায় প্রথম সারির নাম রয়েছে কন্নড় সুপারস্টার কিচ্চা সুদীপেরও। সিনেমার ময়দান ছেড়ে এই প্রথম  রাজনৈতিক ময়দানে দেখা যাবে সুদীপকে। উল্লেখ্য, ১৯৯৭ সালে অভিনয় জগৎ এ পা রেখেছিলেন কিচ্চা সুদীপ। তার একের পর এক মন মাতানো অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা। কন্নড় ভাষা ছাড়াও তামিল (Tamil) তেলেগু (Telugu) ও বলিউডের সিনেমা তো কাজ করেছেন এই স্যান্ডেলউড স্টার। তবে এবার তিনি কাজ করবেন রাজনীতির ময়দানে। অভিনয় জগতে তো তিনি বেশ পাকা খেলোয়াড়।  এখন দেখার বিষয় রাজনীতির জগতে তিনি কতটা পাকা হতে পারেন !

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad