রাতদিন ওয়েবডেস্ক : টাকায় কাল হয়ে দাঁড়ায় । দীর্ঘদিন হাতে কাজ নেই , সামান্য টাকা চেয়েছিলেন স্ত্রীর কাছ থেকে, আর সেটা দিতে রাজি না হওয়ায় ঘুমের মধ্যে স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারলেন স্বামী,আর তার সাক্ষী ছিলেন তার একমাত্র কন্যা। ঘটনাটি ঘটে, রবিবার ভোর ৪ টে নাগাদ কসবার বোসপুকুরে।মৃত মহিলার নাম স্বপ্না সিং। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে, ওই অভিযুক্ত পলাতক তার নাম বিনোদন সিং। তার মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃত ব্যক্তিকে গ্রেফতার করেন।
তার ভিত্তিতে রীতিমতো পুলিশ ওই ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনোদ গ্রিলের কারখানায় কাজ করতেন। কিন্তু মাসখানেক তার কোন কাজ ছিল না। ফলে এই নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত। রবিবার দিন রাতে তার স্ত্রীর কাছ থেকে কিছু টাকা চান । সেই টাকা দিতে না চাওয়ায় মাথা গরম করে, এবং সেই মুহূর্তে সে বাইরে বেরিয়ে যান। ফলে রাতে দিকে বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। পাড়ার লোকেদের দাবি , কাজ না থাকায় প্রায়শই তার স্ত্রীর কাছে সংসার চালানোর জন্য চাপ দিতেন। তার মেয়েও একই অভিযোগ করেন। সংসার চালাতে প্রায়শই তাকে তার পরিবার থেকে টাকা নিয়ে আসতে বলা হতো। এমনকি ধৃত ব্যক্তি বাইরে কাজ করতে যাবে সেই টাকা নিয়েও ঝামেলা লেগেই থাকত। সেই দিন রাতে নতুন চাকরি তে যাওয়ার জন্য ফের চার হাজার টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া চরম পর্যায়ে চলে যায়, এর পর মাঝ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে সোজা প্রথমে তার স্ত্রীরকে এলোপাথাড়ি কোপানো শুরু করে । এর পর তার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং দেখে যে তার মাটিতে লুটোপুটি খাচ্ছে আর তার বাবা পালাচ্ছে। এরপর ওই গৃহবধূকে পাড়ার লোকেরা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকালে তার মৃত্যু ঘটে। পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে, এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করে বলা হয়েছে যে, ৫-৬ বার দেহটিকে কোপানো হয়। পুলিশ ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে গ্রেফতার করেন, মামলা শুরু করা হয়েছে। ঘটনার স্থল থেকে একটি রক্তমাখা জামা ও ছুরি উদ্ধার করা হয়, যদিও সেই গুলো কে রীতিমধে্্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

