রাতদিন ওয়েবডেস্ক : বাংলার ক্রীড়া ও সামাজিক জীবনে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো আজ। বিশিষ্ট আন্তর্জাতিক অ্যাথলিট স্বপ্না বর্মণ আনুষ্ঠানিকভাবে মা-মাটি-মানুষের পরিবারের সঙ্গে যুক্ত হলেন। তাঁর এই যোগদান কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলার ক্রীড়া, নারী ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সুযোগ্য ও মানবিক নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সুদূরপ্রসারী দিশানির্দেশে আজ বাংলাজুড়ে উন্নয়নের এক নবজাগরণ প্রত্যক্ষ করা যাচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র সব দিকেই রাজ্য সরকার ধারাবাহিক ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এই উন্নয়নের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়েই আজ স্বপ্না বর্মণ তাঁর জীবনদর্শন ও মূল্যবোধের সঙ্গে সাযুজ্য খুঁজে পেয়ে আমাদের পরিবারে শামিল হয়েছেন। স্বপ্না বর্মণ বাংলার ক্রীড়াজগতের এক উজ্জ্বল নক্ষত্র। প্রতিকূলতা, আর্থিক সংকট ও সামাজিক বাধা অতিক্রম করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক মঞ্চে। Asian Games-এ সোনা জয় করে তিনি শুধু বাংলা নয়, সমগ্র দেশকে গর্বিত করেছেন। তাঁর জীবনসংগ্রাম প্রমাণ করে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও সঠিক দিশা পেলে যেকোনো মানুষই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। রাজ্য সরকারের ক্রীড়ানীতি, খেলোয়াড়দের জন্য আর্থিক সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন ও সম্মানজনক স্বীকৃতি প্রদানের উদ্যোগ স্বপ্না বর্মণের মতো ক্রীড়াবিদদের এগিয়ে যেতে বিশেষ ভূমিকা রেখেছে। তিনি নিজেও বারবার বলেছেন, বাংলার মাটি ও মানুষের আশীর্বাদই তাঁর শক্তির মূল উৎস। সেই কারণেই আজ তিনি সমাজসেবা, যুব উন্নয়ন ও ক্রীড়া বিস্তারের লক্ষ্যে আমাদের সঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। মা-মাটি-মানুষের দর্শনে বিশ্বাসী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সবসময়ই সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষদের সম্মান দিয়ে পাশে রেখেছে। স্বপ্না বর্মণের মতো একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদের যোগদান আমাদের এই মানবসেবা ও উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করবে। বিশেষত গ্রামবাংলার মেধাবী যুবক-যুবতীদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসতে তিনি এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বপ্না বর্মণের অভিজ্ঞতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সংগ্রামী মানসিকতা সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর হাত ধরেই ক্রীড়া, যুবসমাজ ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়িত হবে। এই গৌরবময় মুহূর্তে আমরা তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা। একসঙ্গে, ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাব উন্নয়ন, মানবসেবা ও সম্মানের পথে।

