Type Here to Get Search Results !

Star-Studded Stage : একই মঞ্চে অনুষ্কা–শঙ্কর ও অরিজিৎ, অনুষ্ঠান শুরুর আগে শুভেচ্ছাবার্তা আমির-আয়ুষ্মানের

রাতদিন ওয়েবডেস্ক : আমির খানের আগামী ছবি ‘এক দিন’-এ গান গেয়েছেন অরিজিৎ সিংহ। সেই সূত্র ধরেই সম্প্রতি জিয়াগঞ্জে গিয়েছিলেন বলিউড অভিনেতা এমনটাই ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর। পাশাপাশি আরও এক গুঞ্জন জোরালো হয়েছে, অরিজিতের প্রথম হিন্দি ছবিতে অতিথি চরিত্রে নাকি দেখা যেতে পারে আমিরকেও।রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্কা শঙ্কর ও অরিজিৎ সিংহের যুগলবন্দি। ছবির গানে কিছুদিনের বিরতির পর এটাই ছিল অরিজিতের প্রথম বড় মঞ্চানুষ্ঠান। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের অন্দরে বাড়তে থাকে ব্যস্ততা। 

নির্দিষ্ট সময়ে জানা যায়, অরিজিৎ এসে পৌঁছেছেন। তার পরই উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা চোখে পড়ে।অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, প্রযোজক সমীরণ দাস আনন্দবাজার ডট কম-কে জানান, মূল উদ্যোক্তাদের কাছ থেকে তিনি জানতে পারেন যে আমির খান অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এবং ভ্যানিটি ভ্যানের ভিতরে অরিজিতের সঙ্গে কিছু সময় কাটান। সেই খবর ছড়াতেই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়।সমীরণ জানান, কড়া নিরাপত্তার কারণে তিনি নিজে ভ্যানিটি ভ্যানের ভিতরে প্রবেশ করতে পারেননি। নামপ্রকাশে অনিচ্ছুক আর এক উদ্যোক্তার দাবি, আমির খান শুধু শুভেচ্ছা জানাতেই এসেছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন। 

সেই সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানাও। গোটা ঘটনাটি এত দ্রুত ও নিয়ন্ত্রিতভাবে ঘটে যে দর্শক-শ্রোতারা কিছুই টের পাননি।এ দিকে সোমবার সকালে আমির খানের প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়, ‘এক দিন’ ছবিতে অরিজিতের কণ্ঠ শোনা যাবে। গান রেকর্ডিংয়ের কাজের জন্যই অভিনেতা গায়কের বাড়িতে গিয়েছিলেন। এর আগেও শান্তিনিকেতনে বিশাল ভরদ্বাজ অরিজিতের সঙ্গে নিজের ছবির গান রেকর্ড করেছেন। জানা যাচ্ছে, চলতি মাসের শেষে বোলপুরে আবার শুটিং শুরু করবেন অরিজিৎ। সেই সময় আমির আবার আসেন কি না, সেদিকেই নজর। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad