Type Here to Get Search Results !

Nazrul Reverses Stand : বিশ্বকাপ বয়কট ইস্যুতে ২৪ ঘণ্টাতেই ইউ-টার্ন নজরুলের, চাপে ক্রিকেটমহল

রাতদিন ওয়েবডেস্ক : টি২০ বিশ্বকাপে বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরপর দু’দিনের পরস্পরবিরোধী মন্তব্যে। এক দিনের ব্যবধানে নিজের বক্তব্য বদলে আবার প্রথম অবস্থানেই ফিরলেন তিনি। তবে ততক্ষণে ক্রিকেটমহলে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলও সরকারের অবস্থানের সমালোচনা করেছেন।প্রথমে সরকারিভাবে জানানো হয়েছিল, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। সেই সিদ্ধান্ত সরকারের বলেই ঘোষণা করেছিলেন নজরুল। 

কিন্তু বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারেরা। দেশের সম্মান রক্ষার জন্য ক্রিকেটারেরা স্বার্থত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। পরে ‘প্রথম আলো’কে পাঠানো এক বার্তায় নজরুল দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি স্পষ্ট করেন, জানুয়ারি মাস থেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং তিনি সেই অবস্থানেই অটল। সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করে বোঝাতে না পারার দায়ও স্বীকার করেন। পাশাপাশি জানান, সরকার সিদ্ধান্ত নিলেও ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা বিনা প্রতিবাদে তা মেনে নিয়েছেন  আর্থিক ক্ষতি ও সম্ভাব্য শাস্তির আশঙ্কা সত্ত্বেও।তবে ক্রিকেটারেরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। ‘দ্য ডেলি স্টার’-এ এক ক্রিকেটার কটাক্ষ করে বলেন, “বেশ মজা লাগছে ওঁর কথা শুনে।” 

আর এক জনের মন্তব্য, “বিশ্বকাপে না খেলা নিয়ে আমাদের কোনও হাত ছিল না। আমরা অসহায়। কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।” তাঁদের দাবি, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল এবং প্রকাশ্যে সব কথা বলা সম্ভব নয়।এদিকে ‘এনটিভি’-কে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল প্রশ্ন তোলেন সম্ভাব্য আইসিসি শাস্তি প্রসঙ্গে। তাঁর কথায়, গত আড়াই মাসে আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনও শাস্তির কথা জানায়নি। অতীতে এমন ঘটনা ঘটলেও শাস্তি হয়নি বলেও দাবি করেন তিনি। আশরাফুলের মতে, এই সিদ্ধান্তকে সাহসী বলা হলেও তাতে দেশের ক্রীড়াপ্রেমীরা বঞ্চিত হয়েছেন এবং ক্রিকেটারদের বড় মঞ্চে খেলার সুযোগ নষ্ট হয়েছে। তাঁর প্রশ্ন, “এটা কি সত্যিই জয়, না কি হার?”সব মিলিয়ে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়ে সরকার ও ক্রিকেটমহলের টানাপোড়েন নতুন মাত্রা পেল নজরুলের এই ইউ-টার্নে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad