Type Here to Get Search Results !

India-Pak match : বিশ্বকাপ লড়াই: ভারত-পাকিস্তান নজরে

রাতদিন ওয়েবডেস্ক : রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচটি যেমন সামগ্রিক ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এতে ব্যক্তিগত লড়াইও ক্রিকেটবিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। বিশেষ করে পাঁচটি ব্যক্তিগত দ্বন্দ্বকে খেলোয়াড় ও সমর্থকরা চোখ রাখছেন।প্রথম লড়াইটি নজরে থাকবে পাকিস্তানের প্রধান পেসার শাহিন আফ্রিদি এবং ভারতের ওপেনার অভিষেকের মধ্যে। এশিয়া কাপে তিন ম্যাচে অভিষেক শাহিনের বিরুদ্ধে ১৯ বল খেলেছেন এবং ৩৬ রান করেছেন, যা ১৮৯.৫ স্ট্রাইক রেটে পরিণত হয়েছে। তিনটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি, আর শাহিন একবারও তাকে আউট করতে পারেননি। 

বিশ্বকাপে এই লড়াইয়ে কী ধারা দেখা যাবে, সেটাই আলোচনার বিষয়।দ্বিতীয় লড়াই জসপ্রীত বুমরাহ বনাম ফারহান। এশিয়া কাপে তিন ম্যাচে ফারহান বুমরাহর বিরুদ্ধে ৩৪ বলে ৫১ রান করেছেন। ছ’টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি, বুমরাহকে একবারও আউট করতে পারেননি। যে কোনো ফরম্যাটে বুমরাহর বিরুদ্ধে এ ধরনের আক্রমণাত্মক ব্যাটিং খুব কম দেখা যায়। বিশ্বকাপেও এটি ক্রিকেটভক্তদের নজরকাড়া লড়াই হবে।তৃতীয় লড়াইটি বাবর আজম বনাম বরুণ চক্রবর্তী। বাবর ভারতের বিপক্ষে পাকিস্তানের বড় ভরসা, মিডল অর্ডারে রান তোলার দায়িত্ব তার। বরুণ চক্রবর্তী, বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার হিসেবে পরিচিত, বাবরের ব্যাটিংকে চ্যালেঞ্জ করবে। পূর্বের ম্যাচে বাবর বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন, এক চার ও এক ছক্কা মেরেছেন।চতুর্থ লড়াই সূর্যকুমার যাদব বনাম উসমান তারিক। সূর্যকুমারের ৩৬০ ডিগ্রি ক্রিকেট খেলায় দক্ষতা ও ফিল্ডে বিভিন্ন শট খেলার ক্ষমতা তাকে শক্তিশালী ব্যাটার বানায়। উসমান তারিক প্রথমবার ভারতের ব্যাটারদের বিপক্ষে খেলবেন এবং তার অদ্ভুত বোলিং অ্যাকশন আগ্রহের বিষয়।পঞ্চম লড়াই দুই দলের প্রধান অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যা বনাম ফাহিম আউয়াল। ব্যাট ও বোলিং দুই-দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে এই দুইজনের পারফরম্যান্স ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।এই পাঁচটি ব্যক্তিগত দ্বন্দ্ব ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচটি সবসময় দর্শকপ্রিয়। যে খেলোয়াড় এই লড়াইয়ে জিতবেন, তিনি রাতারাতি হিরো হয়ে উঠবেন। ক্রিকেটভক্তরা এখন অধীর আগ্রহে রবিবারের এই লড়াই দেখার অপেক্ষায় আছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad