রাতদিন ওয়েবডেস্ক : রওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলের একতরফা পদক্ষেপের সমালোচনায় আন্তর্জাতিক মহলের যৌথ বিবৃতিতে শেষ পর্যন্ত যুক্ত হল ভাতের নাম। প্রথ ৮৫টি দেশেমের সমর্থনে প্রকাশিত বিবৃতিতে ভারতের নাম না থাকলেও পরে শতাধিক দেশের তালিকায় ভারতের অন্তর্ভুক্তির দাবি সামনে এসেছে। গত মঙ্গলবার প্রকাশ্যে আসা ওই যৌথ বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, চিন, রাশিয়া, ব্রাজ়িল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও আরব লীগের মতো দেশ ও সংগঠনের সমর্থন ছিল। তবে প্রাথমিক তালিকায় ভারত ছিল না। পরে রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনের দূত রিয়াদ মনসুর সমাজমাধ্যমে দাবি করেন, নতুন করে সমর্থন জানানো দেশগুলির মধ্যে ভারতও রয়েছে।
যৌথ বিবৃতিতে ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অবৈধ সম্প্রসারণের লক্ষ্যে ইজ়রায়েলের একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, এই ধরনের পদক্ষেপ পশ্চিম এশিয়ায় শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। উল্লেখযোগ্যভাবে, দিল্লি এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে ভারতের অবস্থান নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এদিকে, আমেরিকার নেতৃত্বে ওয়াশিংটনে ‘বোর্ড অফ পিস’-এর বৈঠক এবং রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইন প্রসঙ্গে আলোচনার আগে এই যৌথ বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে প্যালেস্টাইন রাষ্ট্রপুঞ্জের পূর্ণ সদস্য নয়; তারা ‘অবজ়ার্ভার স্টেট’ হিসেবে অংশগ্রহণ করে। যদিও প্রায় ১৫০টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্যালেস্টাইন রাষ্ট্রের প্রস্তাব গৃহীত হয়। সেই ভোটাভুটিতে ভারত-সহ ১৪২টি দেশ সমর্থন জানায়, ইজ়রায়েল-সহ ১০টি দেশ বিরোধিতা করে এবং ১২টি দেশ বিরত থাকে। ওয়েস্ট ব্যাঙ্ক ইস্যুতে ভারতের নাম যুক্ত হওয়ায় আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

