Type Here to Get Search Results !

ECIL Recruitment : ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় এগজিকিউটিভ অফিসার পদে নিয়োগ

রাতদিন ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকারের পরমাণু শক্তি উৎপাদন বিভাগের অধীনে কার্যরত ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই সংস্থায় এগজিকিউটিভ অফিসার পদে কর্মী নিয়োগের সুযোগ ঘোষণা করেছে। শূন্যপদ সংখ্যা মোট ১৮টি। এই পদে আবেদন করতে বিশেষ শর্তে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।পদের জন্য প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ বছরের মধ্যে। নিযুক্তরা চার বছরের চুক্তিভিত্তিক কাজ করবেন। আবেদনকারীদের অবশ্যই পূর্বে সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কাঁচামাল প্রস্তুত, তা বিভিন্ন প্রস্তুতকারক সংস্থার কাছে পৌঁছে দেওয়া এবং রেল ও সড়কপথে কাঁচামাল পরিবহনের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

যারা মেটিরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বিষয়ের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তারা সরাসরি এগজিকিউটিভ অফিসার পদে আবেদন করতে পারবেন। এছাড়া, ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রেও আবেদন করা সম্ভব। তবে, তাদের ক্ষেত্রে অবশ্যই মেটিরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে। সংস্থাটি প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা যাচাই করে চূড়ান্তভাবে নির্বাচন করবে। নির্ধারিত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি।নিয়োগকৃত প্রার্থীরা মাসিক ৪০,০০০ থেকে ৫৫,০০০ টাকা বেতন পাবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পদে নিয়োগ প্রার্থীদের কর্পোরেট পরিবেশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও লজিস্টিক কাজের দায়িত্ব দেওয়া হবে।এই পদে আবেদনকারীদের জন্য এটি একটি বড় সুযোগ, বিশেষ করে যারা পরমাণু শক্তি উৎপাদন বিভাগ বা সরকারি সংস্থায় অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সমস্ত যোগ্য প্রার্থীদের সময়মতো আবেদন করতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad