Type Here to Get Search Results !

Second Hogghly Bridge : দ্বিতীয় হুগলি সেতু, আগামী ৮ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে !

 রাতদিন ওয়েবডেস্ক : সেতুর মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে বেয়ারিং-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলবে দ্বিতীয় হুগলি সেতুতে।সেতু বন্ধ থাকার সময় বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহনগুলি। হাওড়া এবং কলকাতাকে সংযোগকারী এই সেতু বিভিন্ন রুটের যানবাহনের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তাই সেতু বন্ধ থাকলে বহু নিত্যযাত্রীকেই সমস্যায় পড়তে হবে, তা মাথায় রেখেই ছুটির দিন অর্থাৎ রবিবার সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত জানুয়ারি মাসেও ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। নিরাপত্তার স্বার্থে সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সেতুর মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।দ্বিতীয় হুগলি সেতু, যা বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত, আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেতুর মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে বেয়ারিং সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলবে দ্বিতীয় হুগলি সেতুতে।সেতু বন্ধ থাকার সময় বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহনগুলি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা গাড়ি 11 ফারলং গেট থেকে হেস্টিংসের দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠবে। খিদিরপুরের দিক থেকে CGR রোড হয়ে আসা পূর্বমুখী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে পারবে।জিরাট আইল্যান্ডের দিক থেকে AJC বোস রোড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। অথবা জানিয়েছে পুলিশ প্রশাসন।সেতুর মেরামতি কাজের জন্য আরও কোন কোন দিন বন্ধ থাকবে যান চলাচল, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে গত জানুয়ারি মাসেও ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad