Type Here to Get Search Results !

Panihati Murder Case : পানিহাটিতে নৃশংসতা মূক-বধির যুবককে পিটিয়ে, গরম জল ঢেলে খুন, রণক্ষেত্র এলাকা।

রাতদিন ওয়েবডেস্ক : সাতসকালে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক ভয়াবহ এবং অমানবিক ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। এক মূক ও বধির যুবককে নৃশংসভাবে মারধর গায়ে গরম জল ঢালা এবং এমনকি অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল এক প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় পানিহাটি পুরসভার নামাজপাড়া এলাকা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আশিক মণ্ডল বয়স ৩২। 

অভিযোগ, কয়েকদিন আগে চোর সন্দেহে তাঁকে আটকে রেখে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দা বাচ্চু বড়ুয়া ও তাঁর পরিবারের সদস্যরা। মারধরের নৃশংসতা এখানেই থেমে থাকেনি, অভিযোগ উঠেছে যে তাঁর গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দেওয়া হয় এবং জবরদস্তি অ্যাসিড খাইয়ে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় আশিককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। যুবকের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দোষীদের ফাঁসির দাবিতে বিটি রোড অবরোধ করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বিশাল বাহিনী এবং আরএএফ নামাতে হয়। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত পরিবারের ২ জনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তরা পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ। মৃতের ভাইঝি কান্নায় ভেঙে পড়ে বলেন, কাকা যদি কোনও অন্যায় করে থাকেন, আমাদের জানাতে পারত। কিন্তু এভাবে অ্যাসিড খাইয়ে বা গরম জল ঢেলে কেন মারা হলো? স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad