রাতদিন ওয়েবডেস্ক : বর্তমান ডিজিটাল যুগে টাকা লেনদেনের সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। কিন্তু দ্রুত টাকা পাঠাতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত আমরা ভুল ইউপিআই আইডি বা ভুল ফোন নম্বরে টাকা পাঠিয়ে ফেলি।
এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ করলে আপনার কষ্টার্জিত টাকা ফেরত পাওয়া সম্ভব। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর নির্দেশিকা অনুযায়ী দ্রুত ব্যাঙ্কে যোগাযোগ করুণ ভুল লেনদেন হওয়ার পর দেরি না করে প্রথমেই আপনার নিজস্ব ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন। ব্যাঙ্কে গিয়ে লেনদেনের বিস্তারিত তথ্য যেমন-ট্রানজ্যাকশন আইডি টাকার পরিমাণ, তারিখ, সময় এবং লেনদেনের স্ক্রিনশট জমা দিন। যত দ্রুত ব্যাঙ্কে জানাবেন, টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ইউপিআই অ্যাপে অভিযোগ জানান।গুগল পে, ফোনপে বা পেটিএম-এর মতো যে অ্যাপ ব্যবহার করে আপনি টাকা পাঠিয়েছেন, সেই অ্যাপের হেল্প বা সাপোর্ট সেকশনে গিয়ে অভিযোগ নথিভুক্ত করুন।
সেখানে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বিকল্পটি বেছে নিন। ব্যাঙ্কিং ওম্বাডসম্যান আরবিআই-এর নিয়ম অনুযায়ী যদি ১ মাসের মধ্যে ব্যাঙ্ক আপনার সমস্যার সমাধান না করে তবে আপনি সরাসরি আরবিআই-এর ব্যাঙ্কিং ওম্বাডসম্যান বা লোকপালের কাছে অভিযোগ জানাতে পারেন। হেল্পলাইন নম্বর জরুরি ভিত্তিতে অভিযোগ জানানোর জন্য সরকারি টোল-ফ্রি নম্বর ১৮০০ ১২০ ১৭৪০-এ ফোন করতে পারেন।আরবিআই-এর নিয়ম অনুযায়ী গ্রাহকের অনুমতি ছাড়া ব্যাঙ্ক কারও অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে না। তবে যদি প্রাপক ভুল করে টাকা পাওয়ার কথা স্বীকার করেন তবে প্রক্রিয়াটি অনেক সহজ হয়। সবসময় টাকা পাঠানোর আগে নাম এবং ইউপিআই আইডি দু বার মিলিয়ে দেখে নেওয়া শ্রেয়।
