Type Here to Get Search Results !

Soumitrisha's Comment : নির্বাচন কমিশনের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ‘মিঠাই’, বিঁধলেন কড়া ভাষায়

 রাতদিন ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনের কার্যকলাপে প্রচণ্ড বিরক্ত জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। বিশেষ করে ভোটের মুখে যেভাবে তড়িঘড়ি 'এসআইআর' প্রক্রিয়ার জন্য সাধারণ মানুষকে তলব করা হচ্ছে, তা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। 

অভিনেত্রীর মতে, সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও কমিশনের তালিকার ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।সৌমিতৃষা জানান যে, নির্বাচন কমিশন অনেকটা 'গিরগিটির মতো রং পাল্টাচ্ছে'। তাঁর অভিযোগ, নথিপত্র জমা দেওয়ার বিষয়ে কমিশন বারবার নিজের বয়ান বদল করছে। একদিন বলা হচ্ছে যেকোনো পরিচয়পত্র দিলেই হবে, আবার পরদিনই জানানো হচ্ছে মাধ্যমিকের নথি গ্রহণযোগ্য নয়। ভোটের ঠিক আগে এই ধরনের অসংলগ্ন নির্দেশিকাকে অভিনেত্রী 'ছেলেখেলা' বলে মনে করছেন।অভিনেত্রীর ক্ষেত্রে মূল সমস্যা দেখা দিয়েছে তাঁর বাবার নামের বানান নিয়ে। সৌমিতৃষার দাবি, তাঁর নিজের কাছে থাকা নথিপত্র সম্পূর্ণ সঠিক হলেও কমিশনের তালিকায় তাঁর বাবার নামের বানান ভুল রয়েছে। 

আর সেই ত্রুটি সংশোধনের জন্য মাত্র চার দিনের নোটিশে তাঁকে এবং তাঁর পরিবারকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এত কম সময়ের নোটিশে কেন হাজিরা দিতে হবে এবং কেন সময়সীমা বাড়ানো হবে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।ব্যক্তিগত হয়রানির চেয়েও সৌমিতৃষাকে বেশি ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষ ও প্রবীণ নাগরিকদের অবস্থা। তাঁর মতে, কোনো পরিকল্পনা ছাড়াই এই এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে। এই গরমে এবং ভোটের ব্যস্ততার মাঝে প্রবীণ মানুষদের যেভাবে লাইনে দাঁড়িয়ে নথিপত্র যাচাই করতে হচ্ছে, তা অত্যন্ত অমানবিক। অভিনেত্রীর সাফ কথা, এসআইআর প্রক্রিয়ায় তাঁর কোনো আপত্তি নেই, কিন্তু তা হওয়া উচিত ছিল অনেক বেশি সুপরিকল্পিত এবং জনবান্ধব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad