Type Here to Get Search Results !

Punjabi Rapper Talwiinder : তালউইন্ডারের সাথে প্রেমের সম্পর্ক? মুখ খুললেন মডেল সোনি কৌর।

 রাতদিন ওয়েবডেস্ক : বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল জনপ্রিয় পাঞ্জাবি র‍্যাপার তালউইন্ডারের ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে বলি সুন্দরী দিশা পাটানির সাথে গায়কের বন্ধুত্বের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনায় উঠে আসছিলেন মডেল সোনি কৌর।

অনেক মহলে দাবি করা হচ্ছিল সোনি হলেন তালউইন্ডারের প্রাক্তন প্রেমিকা। তবে এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং মডেল। সোনি কৌর স্পষ্ট জানিয়েছেন যে তালউইন্ডারের সাথে তাঁর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বা বার্তার মাধ্যমে তিনি এই বিষয়টি পরিষ্কার করেন। সোনি জানান, সংবাদমাধ্যমে তাঁকে যেভাবে গায়কের প্রাক্তন হিসেবে তুলে ধরা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। তালউইন্ডার এবং দিশা পাটানির ঘনিষ্ঠতা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া উত্তাল ঠিক সেই সময় সোনির একটি রহস্যময় পোস্ট আগুনের ঘি ঢেলেছিল। তিনি লিখেছিলেন যে, মানুষের সাথে মেলামেশার সময় সতর্ক থাকা উচিত কারণ অনেকে শুধু শারীরিক ব্যাধি নয় দুর্ভাগ্যও বয়ে আনে। নেটিজেনরা ধরে নিয়েছিলেন এই বার্তাটি হয়তো তালউইন্ডারকে উদ্দেশ্য করেই দেওয়া। সোনি কৌর নিজেকে তালউইন্ডারের প্রাক্তন প্রেমিকা হিসেবে মানতে নারাজ। সোনির মতে, তাঁর আগের পোস্টগুলিকে ভুলভাবে গায়কের সাথে জুড়ে দেওয়া হয়েছে। দিশা পাটানি ও তালউইন্ডারের সম্পর্কের গুঞ্জনের মাঝেই এই বয়ান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad