Type Here to Get Search Results !

Gauri Lankesh Murder Case : গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকার জয়ী মহারাষ্ট্রের পুরভোটে।

  রাতদিন ওয়েবডেস্ক : সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে। চাঞ্চল্যকর এই খুনের মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তথা হিন্দুত্ববাদী নেতা শ্রীকান্ত পাঙ্গারকার মহারাষ্ট্রের জালনা পুরসভা নির্বাচনে জয়ী হয়েছেন।

 শুক্রবার ভোটের ফলাফল সামনে আসতেই দেখা যায় ১৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। ২০১৭ সালে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছিল নির্ভীক সাংবাদিক গৌরী লঙ্কেশকে। সেই মামলার তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল শ্রীকান্ত পাঙ্গারকারকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, আততায়ীদের অস্ত্র জোগাড় করে দেওয়া এবং প্রশিক্ষণের নেপথ্যে হাত ছিল তাঁর। দীর্ঘ কয়েক বছর জেল খাটার পর গত বছর সেপ্টেম্বর মাসে কর্নাটক হাইকোর্ট থেকে জামিন পান তিনি। গত নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে তিনি একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়েছিলেন। কিন্তু ব্যাপক বিতর্কের মুখে তাঁর অন্তর্ভুক্তি স্থগিত রাখা হয়।

 ফলে জালনা পুরভোটে তিনি কোনো দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন। জালনা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের পরাজিত করে বড় ব্যবধানে জয়ী হন তিনি। জয়ের খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামীরা এলাকায় বিজয় উল্লাসে মেতে ওঠেন। শ্রীকান্ত পাঙ্গারকার এর আগেও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অবিভক্ত শিবসেনার হয়ে এই পুরসভার সদস্য ছিলেন। তবে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের মতো একটি গুরুতর মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাঁর এই জয় নিয়ে ইতিমধয়েই দেশের রাজনৈতিক ও নাগরিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad