Type Here to Get Search Results !

Bangladesh General Election : নির্বাচনের আগে বাংলাদেশে নতুন রাজনৈতিক মঞ্চ এনসিপি ছেড়ে নতুন দল গড়ছেন ছাত্র নেতারা।

 রাতদিন ওয়েবডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে ওলটপালট হয়ে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ত্যাগ করা ছাত্র ও যুব নেতাদের একটি বড় অংশ এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। 

শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভার মাধ্যমে এই নতুন রাজনৈতিক মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা। মূলত আদর্শগত কারণেই এই বিভাজন। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বাম ও মধ্যপন্থী মতাদর্শের নেতারা জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটকে মেনে নিতে পারেননি। তাঁদের অভিযোগ মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে আঁতাত আন্দোলনের মূল চেতনার পরিপন্থী। এই নীতিগত আপত্তির জেরে ডিসেম্বরেই দল ছেড়েছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। 

নতুন এই রাজনৈতিক এনসিপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক এবং প্রাক্তন বামপন্থী ছাত্রনেতা। এনসিপির প্রাক্তন যুগ্ম সদস্যসচিব। আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের প্রাক্তন নেতা। এছাড়াও এই মঞ্চে যোগ দিতে পারেন ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি বাকি বিল্লাহ, নাজিফা জান্নাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক প্রাক্তন সমন্বয়ক। এনসিপি নেত্রী তাসনিম জারা এবং তাসনূভা জাবীনকে নিয়েও জোর জল্পনা চলছে। তফসিল অনুযায়ী মনোনয়নের সময়সীমা পার হয়ে যাওয়ায় এই নতুন দল সরাসরি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে না।

 তবে আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এই নেতারা নির্দল প্রার্থী হিসেবে বা অন্য কোনো কৌশলে ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলেন সেটাই এখন দেখার বিষয়। উদ্যোক্তারা একে একটি নতুন রাজনৈতিক প্রয়াস হিসেবে বর্ণনা করেছেন যার লক্ষ্য জুলাই আন্দোলনের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় শহীদ মিনারের সভা থেকেই দলের নাম ও পরবর্তী কর্মসূচি পরিষ্কার হবে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad