Type Here to Get Search Results !

মোড় ঘুরিয়ে কংগ্রেস ছেড়ে জ়িশানের অভিষেক এনসিপি - তে

রাতদিন ওয়েবডেস্ক : কংগ্রেস ছেড়ে এনসিপি-তে যোগদান জ়িশান সিদ্দিকির। লড়বেন মহারাষ্ট্রের বান্দ্রা পূর্ব থেকে। এনসিপি- র পক্ষ থেকে বান্দ্রা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি। শুক্রবার তিনি এনসিপি-তে যোগদান করেন মুম্বাইতে অজিত পাওয়ারের হাত ধরে। তাৎপর্যপূর্ণভাবে, মহারাষ্ট্রের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকির ছেলে জ়িশান। তিনবারের কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাবা সিদ্দিকী। উল্লেখ্য, গত ১২ অক্টোবর বান্দ্রা এলাকায় জ়িশানের পার্টি অফিসের সামনে গুলি চালিয়ে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। ২০১৯ সালের বিধানসভা ভোটে শিব সেনার প্রার্থী  বিশ্বনাথ মহাদেশ্বরকে পরাজিত করেছিলেন জ়িশান। 

এদিকে, মহারাষ্ট্র বিধানসভার কাউন্সিল নির্বাচনে বিপক্ষে ভোট দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে অগাস্ট মাসে দল থেকে বহিষ্কার করা হয় প্রাক্তন কংগ্রেস বিধায়ক জ়িশানকে। তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন জ়িশান। এ বারের বিধানসভা ভোটে যদিও  কংগ্রেস, শিব সেনা  ও এনসিপি  গোষ্ঠী-র নিজেদের মধ্যে আসন সমঝোতা করে নিয়েছেন। এই তিনটি দলই ‘মহাবিকাশ আঘাড়ি’-র জোট সঙ্গী হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে, বান্দ্রা পূর্ব কেন্দ্রে প্রার্থী হয়েছেন উদ্ধব ঠাকরের ভাইপো বরুণ সরদেশাই। বরুণের বিরুদ্ধেই লড়বেন  জ়িশান। কংগ্রেসও সত তাড়াতাড়ি বান্দ্রা পূর্ব কেন্দ্রে কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে গতকালই। এই বিষয়টির  সমালোচনাও করেন জ়িশান।  সিদ্ধান্ত নেন এনসিপি যোগ দেওয়ার। এনসিপি-তে যোগ দিয়ে জ়িশান, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল এবং সুনীল তাতকারে-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে মানুষের সমর্থন পেলে যে জয় তাঁরই হবেন এমনটাও জানিয়েছেন তিনি।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad