Type Here to Get Search Results !

মানুষখেকো চিতাবাঘের ভয়ে খেরকাটা গ্রাম

রাতদিন ওয়েবডেস্ক : নাগরাকাটা ব্লকের খেরকাটা গ্রামের বাসিন্দা সুশীলাগোয়ালা নামে এক কিশোরী গত শনিবার বিকেল পাঁচটা নাগাদ কলে যায়। ঠিক তখনই একটি চিতাবাঘ তাঁকে তুলে নিয়ে যায় জঙ্গলের ভিতরে। পরবর্তীতে ওই কিশোরীর দেহ উদ্ধার করা হয় জঙ্গলের থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে।সেই থেকে গ্রামবাসী চিতাবাঘের আতঙ্কে ভুগছে। এরপর গ্রামে বনদপ্তর থেকে চিতা ধরার জন্য দুটি খাঁচা বসিয়ে দেওয়ার পরেও ধরতে পারা যায়নি চিতাবাঘটিকে।বরং সোমবার সকাল বেলা পুনরায় গ্রাম থেকে উদ্ধার করা হয় একটি পথ কুকুরের মৃত দেহ। 



এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, কিশোরীর মৃত্যুর পর থেকে এমনিতেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তাঁরা এই অবস্থায় কুকুরের কাঁটা মাথাটি যেন আতঙ্কের পারদ আরো বাড়িয়ে তুলছে। এই অবস্থায় বিকেলের পর গ্রামবাসীরা শিশুদের সাথে সাথে নিজেদেরকেও সুরক্ষিত রাখার উদ্দেশ্যে ঘর বন্দি করে রেখেছেন।দুটি খাঁচা তৈরি করার পরেও যখন চিতাবাঘটিকে আটক করা যায়নি এই অবস্থায় গ্রামবাসীদের সুরক্ষার উদ্দেশ্যে, বনদপ্তরের তরফ থেকে আলোচনার মাধ্যমে কুইক রেসপন্স টিম গঠন করেছেন।এখন তাঁরাই রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার কাজ করবেন। বনদপ্তরের মতে এই টিম যেমন চিতাবাঘের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করবে ঠিক আবারতেমনই গ্রামের হাতির কবল থেকেও রক্ষা করবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad