Type Here to Get Search Results !

জন্মদিন পালন করেও আফসোস প্রকাশ পরীমনির

রাতদিন ওয়েবডেস্ক : পরীমনির জন্মদিনের কেকে লেখা ছিল ১৬ মিলিয়ন। জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে নিজের সামাজিক মাধ্যমে যে সম্প্রতি ১৬ মিলিয়ন অনুসরণকারী  হয়েছে সেটাও উদযাপন করলেন নায়িকা। কিছুদিন আগেই নিজের বিবাহবিচ্ছেদের বার্ষিক দিনটি ও উদযাপন করেছেন তিনি। বর্তমানে বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই তাঁর সংসার, তাদেরকে পাশে নিয়েই দিনটি উদযাপন করলেন তিনি।সাথে উদযাপন করলেন তাঁর সম্প্রতি ফেসবুকে হওয়ার ১৬ মিলিয়ন অনুসরণকারীদের সংখ্যা। যা বাংলাদেশের অন্যান্য তারকাদের তুলনায় অনেকটাই বেশি। এদিন পরিমনির বয়স হল ৩২ বছর। 

বিচ্ছেদের আগে প্রত্যেক বছরই পরীমনি তাঁর জন্মদিনের দিনটি প্রাক্তন স্বামীর সাথে বড় করেই উদযাপন করতেন। কিন্তুএখন তাদের পথ ভিন্ন। সে বিষয়ে কোনো রকম মন্তব্য না করে বারবার তিনি তাঁর নানু ভাই অর্থাৎ দাদুর কথাই বারবার মনে করেছেন। তবে পরীমনি মনে করেন সমাজ মাধ্যম তাঁর পরিবার সে কথা মাথায় রেখেই তিনি জন্মদিনটি উদযাপন করেছেন। পরী সর্বদাই জীবনের চরম সত্য গুলিকে খুব সহজ ভাবেই গ্রহণ করেছেন। তাই মনে বেশ কিছুটা আফসোস রেখেই তাঁর প্রিয় নানা ভাইকে ছাড়াই উদযাপন করলেন জন্মদিন। এখন তার সম্বল তার দুই সন্তান। জীবনের সমস্ত ভালো মন্দকে গ্রহণ করে তাঁর সন্তানদের নিয়েই তিনি দিন কাটাচ্ছেন পরী।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad