রাতদিন ওয়েবডেস্ক : 'ডানার' দাপটে আতঙ্কিত হাওড়ার নদীতীরবর্তী অঞ্চল গুলি।ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে, জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ১২ টি কুইক রেসপন্স টিম। প্রশাসন সূত্রের খবর, ঝড় মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রসাশনের আধিকারিকরা মনে করছেন ' ডানার ' দাপটে প্রায় ১৮০০০ মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের রক্ষা করার জন্য খোলা হয়েছে ৫৮ টি স্কুল ও চল্লিশটি ফ্লাড শেল্টার। যোগাযোগ করার জন্য মহকুমাশাসকের অফিসের কন্ট্রোল-রুম (০৩৩-২৬৬১-৩১৩৩) এবং উলুবেড়িয়া পুরসভার কন্ট্রোল-রুমে (৮৯১০৩৯৪১৫৮) সরাসরি কথা বলতে পারে জনসাধারন।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানায়, পুর এলাকা গুলিতেও বিভিন্ন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে ও বাউড়িয়া, চেঙ্গাইল এবং উলুবেড়িয়ার হুগলি নদী তীরবর্তী অঞ্চল গুলিতেও বিশেষ নজর রেখেছেন। তাই জন্য ১০ টি স্কুল ও রবীন্দ্রভবনকে খুলে রাখা হয়েছে। চেয়ারম্যান জানান, ইতিমধ্যে হুগলি নদীর বাঁধ ভেঙে যাওয়ার খবরটি জানানো হয় সেচ দপ্তরে।জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ, সেচ, ও কুইক রেসপন্স টিম কে সজাগ রাখা হয়েছে। শ্যামপুর ব্লক ২,আমতা ব্লক ১ ও উদয়নারায়ণপুর ব্লকে থাকছে যন্ত্রচালিত নৌকার ব্যবস্থা। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় সরানোর কাজে থাকছে ২৮ টি সিভিল ডিফেন্সের দল খবর, দু' দিন বন্ধ রাখা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ফেরিঘাট।

