রাতদিন ওয়েবডেস্ক: আবহাওয়া খারাপ থাকলে যাত্রী সুরক্ষার জন্য বিমান চলাচল স্থগিত থাকতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে বিমান বাতিল হতে পারে বলে, সূত্রের খবর।মঙ্গলবারই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় 'ডানার ' ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে বৈঠকে বসেন ও ব্যবস্থা গ্রহণ করেন। বিমানের সুরক্ষার কথা চিন্তা করেই একাধিক ব্যবস্থা নিয়েছেন বিমান কর্তৃপক্ষ এ ছাড়াও বিমানবন্দরের টারর্মিনাল, পার্কিং ওয়েতে এবং রানওয়েতেও বিশেষ সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন।বিমানবন্দরের টার্মিনালের দরজা যাতে ক্ষতি না হয় তা বালির বস্তা দিয়ে আটকে রাখার ব্যবস্থা নিয়েছেন।
বিমানবন্দরের ক্ষতি এড়াতে পার্কিং ওয়েতে রাখা যাত্রীদের মালপত্র বহণের ট্রলি সরিয়ে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। ঝড়ে কিছু উড়ে আসলে যাতে রানওয়ের কোনো কিছু ক্ষতি না হয় তাই জন্য সম্পূর্ণ এলাকা খালি রাখার কথা বলা হয়েছে। একটি বিমান যাতে আরেকটি বিমান এর সাথে ধাক্কা না খায় সেক্ষেত্রে বিমানের চাকায় একাধিক ব্লক লাগানো হয়েছে। বিমান বন্দরের রানওয়ে ছাড়াও অন্য কোথাও জল জমলে তা যত তাড়াতাড়ি সম্ভব বার হয়ে যায় তার জন্য বিভিন্ন প্রস্তুতি সেরে রেখেছেন বিমান কর্তৃপক্ষ। আবহাওয়ার গতি দু -তিনদিন মাথায় রাখতে হবে বলেও জানিয়েছেন বিমানবন্দর
