রাতদিন ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর হেঁন্নুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি সাত তলা বহু তল। এখন খতিয়ে দেখা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ফলে নাকি বিগত কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে ভেঙে পড়েছে বহু তলটি। এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন বেআইনিভাবে গড়ে উঠেছিল বহু তল টি। চারতলার অনুমতি থাকার সত্বেও নির্মীয়মান সংস্থা সাতটি তলা তৈরি করেছিল। দুর্ঘটনার কেটে গিয়েছে ১৮ ঘণ্টারও বেশি, চলছে উদ্ধারকার্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে মৃত সংখ্যা ৫ জন, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে আরো। উদ্ধারকারী দল জানাচ্ছে এখনো পর্যন্ত বেশ কয়েকজন আটকে রয়েছে ভেঙে পড়া বহুতলটির তলায়। মঙ্গলবার দুপুরেও কাজ চলছিল বহুতলটিতে ফল স্বরূপ কর্মরত শ্রমিকরা আহত হন। উদ্ধারকার্যে দমকল এবং উদ্ধারকারী দল ছাড়াও আনা হয়েছে ডগ স্কোয়াড।সরকারি অধিকারিক জানান, " উদ্ধারকার্যে অন্য কয়েকটি সংস্থার সাহায্য নেওয়া হয়েছে।'
বেঙ্গালুরুতে ধ্বসে পড়লো বেআইনি বহুতল
October 23, 2024
0
এখনো পর্যন্ত আহত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যত দ্রুত সম্ভব বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। এখন খতিয়ে দেখা হচ্ছে বিগত কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে নাকি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে ভেঙে পড়লে বহুতলটি। ওই বহু তলে কর্মরত শ্রমিক আহমেদ জানান, " যখন দুর্ঘটনা ঘটে তখন সেখানে কাজ করছিল কমপক্ষে ২০ জন। " তিনি আরো জানান ওই বহুতলের বেসমেন্ট অত্যন্ত দুর্বল ভাবে নির্মাণ করা হয়েছিল ফল স্বরূপ বহুতলটি ভেঙে পড়তে পারে।ওই বহতলটি ভেঙে পড়ার সময় এর বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে। তবে বহু তলটির চার তলা নির্মাণের অনুমতি থাকার পরেও কিভাবে সাত তলা পর্যন্ত নির্মাণ হলো উদ্ধার কার্য শেষ হওয়ার পর অবশ্যই তা খতিয়ে দেখা হবে। স্থানীয় প্রশাসন কর্তার মতে যদি বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়ে থাকে তবে সে বিষয়ে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Tags

