Type Here to Get Search Results !

একের পর এক দুর্যোগে নাজেহাল বাংলা, নয়া উদ্বেগের নাম 'ডানা'

রাতদিন ওয়েবডেস্ক: বেশ কয়েক বছরে অধিকাংশ ভয়ঙ্কর দুর্যোগ সৃষ্টি হয়েছে বঙ্গপোসাগর থেকে। এর পেছনে মূল কারণ হলো বঙ্গপোসাগর এর  ভৌগোলিক অবস্থান। ইতিমধ্যেই দূর্গাপুজো কেটেছে বৃষ্টির আবহে এর মধ্যেই আবার নয়া বিপর্যয় 'ডানা'। সতর্কতা জারি করা হয়েছে বাংলা, ওড়িশা সহ তামিলনাড়ু তেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঝড় এর গতিবেগ থাকবে ঘন্টায় ১০০থেকে ১২০ কিমি। গত মে মাসে 'রেমাল' সহ এরও আগে 'ফনী ',' বুলবুল ' এর কবলে পড়েছে বাংলা l এখন আবার ঘূর্ণিঝড় 'ডানা '।


আবহাওয়া দপ্তর এর মতে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এক এর পর এক ফলে  সাধারণ ঝড় এর ব্যাবধান কমল ও ঘূর্ণিঝড় এর কবল থেকে রেহাই মেলেনি।আলিপুর আবহাওয়া দপ্তর এর আধিকারিক এইচ আর  বিশ্বাস বলেন,'গত ১০০ বছরের  যে  গড় রেকর্ড রয়েছে, তাতে ঘূর্ণিঝড় এর সময়, সংখ্যা বদলে গিয়েছে, এমন প্রমান পাওয়া যায়নি।' এদিকে বছরের এই শেষ তিনটি মাসে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ঘূর্ণিঝড়ের সংখ্যাও বদলায়নি। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, বিগত ১০০ বছরে দেখা গিয়েছে, দুর্যোগ সৃষ্টির মূল সময় হলো বছরের এই শেষ তিনটি মাস। সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে একটি বা দুটি ঘূর্ণিঝড় হয়। যেমন গত মে মাসে ' রেমাল' দেখেছিলো রাজ্য।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad