Type Here to Get Search Results !

দুর্নীতির জট খুলতে ফের ইডির হানা কলকাতার একাধিক এলাকায়

রাতদিন ওয়েবডেস্ক: এর আগে রাজ্যে উঠে এসেছিল একের পর এক দুর্নীতির ঘটনা। সেই ঘটনার মধ্যেই শামিল ছিল রেশন দুর্নীতিও। ২৮ শে সেপ্টেম্বর রেশন দুর্নীতি মামলা নিয়ে চার্জশিট জমা করেছিল ইডি। ফের সেই মামলা নিয়েই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতবার তাঁরা দাবি করেছিল রেশন মামলায় এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সূত্রের খবর বুধবার সকালে ইডি মোট ১৪ জায়গায় একসঙ্গে হানা দিয়েছে। সকাল সকাল তারা পৌঁছে যায় বেসন বন্টন কারী ব্যবসায়ী মহেন্দ্র আগারওয়াল এর বাড়িতে।তিনি থাকেন কলকাতার বাঙুরে। জানা গিয়েছে বাঙুর এলাকাতেই নাকি ওই ব্যবসায়ী এর দু'টি বাড়ি আছে। মহেন্দ্র আগারওয়াল নামে ওই ব্যবসায়ী দুই বাড়িতেই একযোগে হানা দিয়েছে ইডি। দুই বাড়িতেই চালানো হচ্ছে তল্লাশি। রেশন বন্টনকারী ওই ব্যবসায়ীর সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্ব ও শুরু করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


ইডির নজরে এসেছে পাঁচলার এক রেশন ডিলারও । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপর একটি দল পৌঁছে গিয়েছে উলুবেরিয়াতে। বাঙ্গুর ছাড়াও হাওড়ার অন্যান্য এলাকাতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। পাঁচলার রেশন ডিলার লোকনাথ সাহা নামে ওই ব্যক্তির বাড়ি যান ইডি আধিকারিকরা। পরে সরাসরি চলে যান তাঁর গোডাউনে। জানা গিয়েছে পাঁচলার বিভিন্ন এলাকার কয়েকটি রেশন দোকানে খাদ্য সামগ্রী যায় তাঁর গোডাউন থেকেই। এইসব বিষয় নিয়েই তদন্ত চলবে বলে তল্লাশী অভিযান করেছে ইডি মনে করা হচ্ছে। তদন্তের তালিকায় আরো যোগ করা হয়েছে জগতবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক রেশন গোডাউন। ২ আগস্টই রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিপুর ওরফে মুকুল রহমানের নাম তোলা হয়েছিল অতিরিক্ত চার্জশিটে সঙ্গে তাদের গ্রেপ্তারও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্ত ওই ভাই - এর সঙ্গে সম্পর্কযুক্ত চারটি সংস্থার নামও রয়েছে চার্জশিটে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad