Type Here to Get Search Results !

চাঁদনী চকে আত্মহত্যার চেষ্টা,বন্ধ মেট্রো চলাচল

রাতদিন ওয়েবডেস্ক: বুধবার সকালে গিরিশ পার্ক থেকে  ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ।  চাঁদনী চক মেট্রো রেলপথে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করায় বন্ধ মেট্রো চলাচল। ফলে ভোগান্তির শিকার হয়েছেন অফিস টাইমে যাত্রীরা। মেট্রোয় আত্মহত্যা করার চেষ্টা নতুন কিছু নয়। বুধবার সকালে চাঁদনী চক মেট্রো স্টেশনে আত্মহত্যা করার চেষ্টা  করা হয়। ফলে একাধিক স্টেশনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপদে পড়েন অফিসযাত্রীরা। এরপর যাত্রীরা জানান মেট্রো দাঁড়িয়ে পড়ার পরে বারবার ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে সমস্যার কথা। 

এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন সকাল ১০ টা ৫৪ মিনিটে চাঁদনী চক মেট্রো স্টেশনে আত্মহত্যা চেষ্টা করার খবর আসলে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত সপ্তাহে কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন লাইনের ট্রেনের ঝাঁপ দেন এক ব্যক্তি। মেট্রো দাঁড়িয়ে পড়লেও সেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় স্টেশনে। একই ঘটনার পুনরাবৃত্তি হয় দুদিন। এবং এর ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে।এই বিষয়ে কৌশিক মিত্র জানান," পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও জানিয়ে দেওয়া হবে। "


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad