Type Here to Get Search Results !

মাতৃহারা জয়া বচ্চন, ৯৪ -এ প্রয়াত ইন্দিরা ভাদুড়ি

রাতদিন ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় লাইমলাইটে চলে আসে তাঁর মন্তব্য। তবে এখন সেই ব্যক্তির জীবনেই নেমে এসেছে শোকের ছায়া। যিনি আর কেউ নন বলিউড খ্যাত জয়া বচ্চন। অসুস্থ্যতায় ভুগছিলেন বহুদিন ধরেই, ছিলেন চিকিৎসাধীনও। সূত্রের খবর, শেষমেশ মঙ্গলবার গভীররাতে ভোপালে নিজের শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্দিরা ভাদুড়ি । যিনি ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মা। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৪ বছর। জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ অমিতাভের শ্বাশুড়ি অসুস্থ্য ছিলেন । 

শারীরিক অবস্থার অবনতির কথা শুনে রাতের বেলাই নিজের দিদাকে দেখতে যান অভিষেক বচ্চন। পরে বাকি পরিবারের সদস্য সহ অমিতাভ বচ্চনও ওই পথে রওনা দেন।  ১৯৯৬ সালের জয়া বচ্চনের বাবার মৃত্যু হয়। যিনি খ্যাতনামা একজন সাংবাদিক ছিলেন আর এখন মাকে হারিয়ে ফেললেন  তিনি। দিদার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় অভিষেকই প্রথম পৌঁছান সেখানে। কম আদরের ছিলেন না শ্বেতাও। যেখানে জয়া নিজে অল্প বয়সে অভিনেত্রী হিসেবে কাজ করছিলেন অন্যদিকে জয়া বচ্চনের বোনের বিয়ে হয় রাজিব ভার্মার সঙ্গে। উল্লেখ্য জয়া বচ্চন এই মুহূর্তে রাজ্যসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রাজনৈতিক দায়ভারও সামলাচ্ছেন ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad