রাতদিন ওয়েবডেস্ক: ফের দিল্লিতে প্রেমিকাকে খুন করার ঘটনা। একের পর এক খুনের ঘটনার মামলায় সরগরম দিল্লি। ঘটনাটি নাংলই এলাকার। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে। পলাতক অন্য এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে বছরের ওই তরুণী পশ্চিম দিল্লিতে থাকতেন। নিজের সমাজমাধ্যমে নিজের সঙ্গে প্রেমিকের ছবিও শেয়ার করতেন তিনি। তরুণী পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা জানতেন ওই তরুণ ভালো বন্ধু ছিল । নিয়মিত ওই তরুণের সঙ্গে তিনি ফোনে কথা বলতেন সে বিষয়েও অবগত ছিলেন তাঁরা। যদিও তদন্তকারীদের তদন্তে উঠে আসে রহস্যজনক তথ্য।
তদন্ত সূত্রে উঠে আসে, ওই তরুণী অন্তঃসত্তা ছিলেন সাত মাসের। বিষয়টি প্রেমিককে জানাতেই তিনি গর্ভপাত করতে নির্দেশ দেন প্রেমিকাকে। এই ঘটনা নিয়ে দুজনের মধ্যে বিবাদের সৃষ্টি হয় । তরুণী নাকি তাকে বিয়ে করার জন্য চাপ দিয়েছিলেন প্রেমিককে। সম্পূর্ণ ঘটনা তিক্ততা তৈরি হয় দুজনের সম্পর্কে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোমবার ওই তরুণী, নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দুই বন্ধুকে নিয়ে অভিযুক্ত তরুণও দেখা করতে যায় নিজের প্রেমিকার সঙ্গে। দিল্লি থেকে সোজা হরিয়ানার রোহতকে নিয়ে যান প্রেমিকাকে। সেখানেই নাকি প্রেমিকাকে শ্বাস রোধ করে খুন করে ওই তরুণ এবং তার বন্ধুরা বলে খবর। জানা গিয়েছে, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর প্রেমিক এবং সঙ্গীকে গ্রেপ্তার করে।

